চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি না থাকলে, বাংলাদেশ তোকে দেখে রাখবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

নবম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে গত ২ এপ্রিল আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, প্রতিটি উপজেলায় অটিজম সনাক্তকরণ ও চিকিৎসায় কেন্দ্র স্থাপন করাসহ তাদের জন্য স্থায়ী উন্নয়ন কর্মসূচি হাতে নেয়া হবে। তিনি আরো বলেন, সরকার এমন কিছু উদ্যোগ নিচ্ছে যাতে বাবা মা না থাকলে রাষ্ট্র এদের প্রতিপালনের কর্তব্য পালন করবে।

প্রধানমন্ত্রী এই ঘোষণার প্রেক্ষিতে তাকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘যখন বাবা মা থাকবে না, তখন আমাদের এত আদরের সন্তান কার কাছে থাকবে? কে তাকে দেখে রাখবে? এই প্রশ্ন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত বহু শিশুর অসহায় বাবা মায়ের।

বিশ্বাসী বাবা মা বুকে সাহস রাখেন এই কথা ভেবে যে, আল্লাহ দেখবেন, ঈশ্বর দেখবেন। তিনি তো কোনো না কোনো উসিলা বা উপলক্ষ স্বরূপ মানুষের মাধ্যমেই সেটি করবেন বলে মনে হয়।

প্রিয় প্রধানমন্ত্রী বলেছেন, অটিজম আছে এমন ব্যতিক্রমী শিশুদের দায়িত্ব রাষ্ট্র নেবে। বলেছেন, বাবা মা না থাকলে রাষ্ট্র তাদের দেখভাল করবে। এটা যে কত বড় আশ্বাস , সেটি কেবল বাবা মায়েরাই বুঝবেন। এই নিষ্ঠুর দেশে অন্তত একজন বলেছেন, একজন আছেন, যিনি এই কথা, এই আশ্রয়, এই বিশ্বাস দিয়েছেন যে, বাবা মা না থাকলে, এই সৎ ও সুন্দর অটিস্টিক শিশুদের দেখবে রাষ্ট্র। এই মানবিকতা প্রযুক্ত হোক রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাজ ও কথা নিয়ে গণমাধ্যম কতই না ব্যস্ত থাকে। অথচ এই কথাটি নিয়ে কোনো আলোচনা হলো না। তাকে প্রশংসা করে কোনো বুদ্ধিজীবী বক্তব্য দিলেন না। তারা ব্যস্ত ইউপি নির্বাচন নিয়ে।তাদের সময় কই এই বিষয়টিকে নিয়ে লেখে বা বলে। বিভিন্ন তন্ত্র ও সিস্টেম নিয়ে তাদের বিস্তর গবেষণা ও জ্ঞান নিয়ে তারা টক শোতে নির্ঘুম রাত কাটান।

Reneta

আমি একজন ব্যতিক্রমী শিশুর পিতা ও বন্ধু। আমাকে সে পাপা ডাকে, স্যারও ডাকে। এখন আমি তাকে বলতে পারবো, আমি না থাকলে, বাংলাদেশ তোকে দেখে রাখবে।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ক্ষমতা ও সম্পদহীন সকল ব্যতিক্রমী শিশুর পিতামাতার তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা।’

Jui  Banner Campaign
ট্যাগ: অটিজমপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT