আমি দল দেখি না, অপরাধীর বিচার হবেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে ছাত্রী আহত হাওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, ‘আমি কোনো দল দেখি না। যে অপরাধী, তার বিচার হবেই।
বৃহস্পতিবার বিকেলে দশম সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সিলেটের ছাত্রী খাদিজাকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনার সময় সেখানে অনেক লোক উপস্থিত থাকলেও কেউ কেন এগিয়ে যায়নি? কেউ কি মেয়েটাকে রক্ষা করতে পারত না? মানুষের মানবিক মূল্যবোধ কেন এত কমে গেল? মেয়েটিকে রক্ষা করার জন্য কারও এগিয়ে না যাওয়ার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
অপরাধীকে ধরা হয়েছে এবং তার বিচার হবেই। সে দলের কোনো কাজ করেনি। কিন্তু কিছু পত্রিকা এই ঘটনাকে দলীয় হিসেবে প্রচার করার অপচেষ্টা করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






