চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:২৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A
বিডিআর বিদ্রোহ-পিলখানা-রায়

পিলখানা হত্যাযজ্ঞ আমাদের জাতীয় জীবনে একটি শোকাবহ ও কলঙ্কজনক অধ্যায়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এই ট্র্যাজেডিতে সেনাবাহিনীর ৫৭ জন অফিসারসহ মোট ৭৪ জন শহীদ হন। কোন ঘটনায় এত কম সময়ে সেনাবাহিনীর এত সংখ্যক অফিসারকে হারানোর ইতিহাস সারাবিশ্বের কোথাও নেই। এমনকি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৯ মাসেও সেনাবাহিনীর এতসংখ্যক অফিসারকে হারাতে হয়নি। এই শোকাবহ ঘটনা কখনোই ভুলে যাওয়ার মতো নয়। কয়েকটি মামলায় ইতিহাসের বর্বরতম এই ট্র্যাজেডির সঙ্গে জড়িত বিডিআর সদস্যসহ অনেকের বিচার হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এসেছে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজার রায়। তবে আমরা বিশ্বাস করি, অপরাধীদের যতই মৃত্যুদণ্ড কিংবা অন্য কোন সাজা হোক, উচ্চ প্রশিক্ষিত এসব অফিসারের মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়। আমরা মনে করি, এ অপূরণীয় ক্ষতি সংঘটিত হওয়ার আগে তা ঠেকানো গেলে এ অফিসারদের হারাতে হতো না। সারা জীবনের জন্য চোখের পানিতে ভাসতে হতো না এতগুলো পরিবারকে। কিন্তু আমরা দেখেছি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এখানে ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্রকারীরা চরম উস্কানিমূলক লিফলেট বিতরণ করেছে। বিডিআর জওয়ানরা অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে রাজনৈতিক নেতাদের কাছে গেলেও গোয়েন্দাদের কাছে সেই খবর ছিল না। এমনকি বিডিআর সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী পিলখানায় যাওয়ার আগে সেখানে কোন হামলার আশংকা নেই বলে প্রতিবেদন দিয়েছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এ ট্র্যাজেডির পর গঠিত একটি তদন্ত সংস্থার রিপোর্টে জানা গেছে, পিলখানায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এসবি ও এনএসআইয়ের নিজস্ব কোনো নেটওয়ার্কই ছিল না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঠেকাতেও গোয়েন্দা সংস্থাগুলো এভাবে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পিলখানার মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট সকল গোয়েন্দা সংস্থা ও তাদের কার্যপদ্ধতিকে আরো উন্নত করা প্রয়োজন। অসচেতনতার কারণে ভবিষ্যতে যাতে এমন ট্র্যাজেডি আমাদের জাতীয় জীবনে আর কখনো না আসে সেজন্য সব ধরণেরর প্রস্তুতি থাকতে হবে। পিলখানার গভীর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাক বাংলাদেশ। শোকাবহ এই ট্র্যাজেডিতে নিহত সকল শহীদের প্রতি রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার রাস্তায় অটোরিকশা চালাতে গিয়ে বিপাকে ইয়াশ!

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহ্বান

মে ৬, ২০২৬

মমতা ব্যানার্জীর বাসভবন থেকে অতিরিক্ত নিরাপত্তা সরানো হয়েছে

মে ৬, ২০২৬

রাওয়ালপিন্ডির সেই স্মৃতি নিয়ে পড়ে থাকছেন না সিমন্স

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT