চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি খুব ভীতু মেয়ে: সুজানা

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৩:০২ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৬
বিনোদন
A A

মডেল ও অভিনেত্রী সুজানা জাফর দারুণ চট-পটে। কিন্তু সে নাকি ভীষণ ভীতু। রাতে একা রুমে কখনোই ঘুমাতে পারেন না সে। শুটিং’র কাজে বাসার বাইরে থাকলে তার রুমে কোনো মেয়েকে থাকতেই হবে, না হলে সেই কাজটি তিনি করেন না।

প্রথমবার তৌকীর আহমেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার সম্পর্কে জানতে চাইলে নিজের অজানা এ কথাটি চ্যানেল আই অনলাইনের সঙ্গে শেয়ার করেন। সুজানা বলেন, থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে আমি সরাসরি তৌকীর ভাইয়ার টেলিফিল্মের শুটিং করতে চট্টগ্রাম চলে যাই। আমি যেদিন যাই সেই দিনই যোগ দেয়ার কথা ছিলো সাদিয়া জাহান প্রভার। কিন্তু প্রভা সেদিন আসেননি। তাই রাতে আমাকে একা রুমে থাকতে হয়েছে।

আমি সেইদিন রাতে একটুও ঘুমাইনি। ঘুম না হওয়ার কারণে সকালে ঠিকমতো শুটিং করতে পারিনি। আসলে আমি খুব ভীতু মেয়ে সেকারণে রাতে একা থাকা আমার পক্ষে সম্ভব না। তাই শুটিং শুরু করার আগে আমি পরিচালককে বলে নিই। বাইরে শুটিং হলে অবশ্যই একটি মেয়ে আমার সঙ্গে রাতের বেলা থাকতে হবে। যদি না হয় তাহলে ওই কাজটি আমি করি না।

প্রথমবারের মতো জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে ‘চট্টো মেট্রো’ শিরোনামে টেলিফিল্ম এ কাজ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। শুটিং শেষে ঢাকায় ফিরে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে সুজানার মন্তব্য, তৌকীর ভাইয়া খুব নরম মনের মানুষ। ওনার সঙ্গে কাজ করে মনে হয়নি উনি আমাদের চেয়ে অনেক সিনিয়র। বন্ধুর মতো করে উনি আমাদের সঙ্গে কাজ করেছেন। অনেক সময় ভাইয়া সাহায্যও করেছেন।

‘চট্টো মেট্রো’ টেলিফিল্মে একসঙ্গে প্রথমবার কাজ করেছেন আলোচিত দুই অভিনেত্রী সুজানা জাফর ও সাদিয়া জাহান প্রভা। সহ অভিনেত্রী হিসেবে প্রভা কেমন জানতে চাইলে সুজানা বলেন, আমি খুব মিশুক মেয়ে সবার সঙ্গে আমি মিশে যেতে পারি। প্রভার সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে। আমরা একসঙ্গে একরুমে থেকেছি। খুব হেল্পফুল মেয়ে প্রভা।

ছোটপর্দায় মিষ্টি মেয়ে সুজানার কাজ এতো কম কেনো জানতে চাইলে বলেন, মিডিয়ায় অনেকে আছেন যারা সারাবছর কাজ করে। কিন্তু দর্শকদের চোখে পড়ে না। কিন্তু আমি কাজ কম করি তাই দর্শক আমাকে খুব একটা ভুলে যায় না। শুধু নাটকের ক্ষেত্রে নয় মিউজিক ভিডিওতে আমি খুব কম কাজ করি। তাই আমার মিউজিক ভিডিও দর্শকপ্রিয়তা বেশি।

Reneta

একটির সঙ্গে অন্য ভিডিওর কোনো মিল থাকে না। যেমন এবার পহেলা বৈশাখে একটি মিউজিক ভিডিওর কাজ করছি। যেটি অন্যসব ভিডিওর চেয়ে একদম আলাদা। এখানে দর্শক আমাকে অন্য লুকে দেখবে।

তাহলে সিনেমায় কবে দেখা যাবে সুজানাকে বলতেই একপ্রকার হতাশ হয়েই সুজানা বলেন, ব্যাট বলে মিললে অবশ্যই সিনেমা করবো। কাজ পাগল একজন পরিচালক, ভালো গল্প হলেই সিনেমা করতে আমার কোনো অসুবিধা নেই। তবে এখন নাটক ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিছুদিনের মধ্যে নতুন একটি বিজ্ঞাপনে কাজ করতে ভারত যাবো। আসলে সবমিলিয়ে এবছর খুব ব্যস্ততা থাকবে।

চট্টগ্রামের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা ‘চট্টো মেট্রো’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীমডেলসুজানা জাফর
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT