চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি খুব খুশি, হাইকোর্ট আমার স্কুল খুলে দিয়েছে’

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১২:৪৩ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
আদালত
A A
ছোট ছেলে স্কুলে দাঁড়িয়ে হাসিমুখে, স্কুলের দেয়ালের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধ থাকা লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে হাইকোর্ট নির্দেশসহ যে রায় দিয়েছেন তাতে খুবই খুশি এই স্কুলের নার্সারির ছাত্র আরহাম মোহাম্মেদ তৈমূর হোসাইন।

মঙ্গলবার রায়ের সময় কোর্টে উপস্থিত আরহাম রায়ের পর চ্যানেল আই অনলাইনকে জানায়: হাইকোর্ট আমার স্কুল খুলে দিয়েছে। আমি খুবই খুশি। আগামীকাল আমি স্কুলে যাবো।

এসময় আরহামের মা ব্যারিস্টার মরিয়ম খানম জানান: স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই আরহামের মন খারাপ ছিল।

মঙ্গলবার সকালে লেকহেড গ্রামার স্কুল ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম ও রাশনা ইমাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি আ্যটর্নি জেনারেল অমিত তালুকদার।

তার আগে লেকহেড গ্রামার স্কুল বন্ধ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং কেন বন্ধ স্কুল খুলে দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে চেয়ে গত বৃহস্পতিবার রুল জারি করেন হাইকোর্ট।

Reneta

এরপর গত রোববার ও সোমবার এই রুলের উপর শুনানি নিয়ে আদালত মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন।

লেকহেড গ্রামার স্কুলের বহিরঙ্গন দৃশ্য, ভবনের নাম ও বাইক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ রাজধানীর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সকল কার্যক্রম বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি রিট করা হয়। স্কুলের নতুন মালিক ও ১২ জন অভিভাবক এ রিটগুলো করেন।

গত ৬ নভেম্বর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন শিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার স্কুল সিলগালা করে দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সালমা জাহান সাক্ষরিত চিঠিতে ঢাকা জেলা প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, এই প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন নেয়নি। এছাড়া প্রতিষ্ঠানটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত বলে চিঠিতে উল্লেখ করা হয়।

২০০৬ সালে ধানমন্ডি ৬/এ সড়কে প্রতিষ্ঠিত হয় লেকহেড গ্রামার স্কুল। গুলশানে এই স্কুলের আরও দু’টি শাখা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লেকহেড গ্রামার স্কুলহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT