চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি কেন রেহানকে ভয়ভীতি দেখাব: তানজিন তিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৭
বিনোদন
A A
তানজিন তিশা

তানজিন তিশা

‘হাবিবের সঙ্গে ডিভোর্স হওয়ার পর আমি কেন রেহানকে ভয়ভীতি দেখাব?’ বললেন ছোট পর্দার তারকা তানজিন তিশা। জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের প্রাক্তণ স্ত্রী রেহান চৌধুরী অভিযোগ করেছেন, ‘আমাদের ডিভোর্সের আগে থেকে হাবিবের সঙ্গে তানজিন তিশার যোগাযোগ। ও হাবিবের গানের মডেল ছিল। তার পক্ষ নিয়ে হাবিব আমার সাথে অনেক ঝগড়া করেছে। বলতে লজ্জা নেই, তারা লিভ টুগেদার করতো। কেউ কেউ তো এটাও বলছে, তারা নাকি বিয়ে করেছে। আর ই​দানিং তিশা আমাকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।’

২০১১ সালের ১৩ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে বিয়ে করেন হাবিব ওয়াহিদ। আর তাদের বিয়েটা হয়েছিল হাবিবের মা রোখসানা ওয়াহিদের পছন্দে। ২০১২ সালের ২৪ ডিসেম্বর ছেলের বাবা হন হাবিব। তাদের ছেলের নাম আলিম। এ বছর ১৯ জানুয়ারি হাবিব ওয়াহিদ ও রেহান চৌধুরীর বিবাহ বিচ্ছেদ হয়েছে।

হাবিব ওয়াহিদ এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। গতকাল শনিবার রাতে তিনি ফেসবুকে লিখেছেন, ‘তানজিন তিশার কারণে আমার সাথে রেহানের ডিভোর্স হয়, কথাটি ঠিক নয়। কারণ এক হাতে তালি বাজে না। তানজিন তিশার সঙ্গে আমার কী সম্পর্ক, সেটা একন্তই আমার ব্যাক্তিগত বিষয়।’

তিনি আরও লিখেছেন, ‘ডিভোর্সের কয়েক মাস পর এসব কথা কেন রেহান বললো, এটা আমার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। কারণ যা–ই হোক না কেন, আমি তো জোর করে ডিভোর্স দিতে বলিনি তাকে। যা গয়েছে, সমঝোতার মাধ্যমেই হয়েছে। তাহলে এখন এত কাদা ছোড়াছোড়ি কেন? এসব করে কারও কোনো লাভ দেখি না।’

বিয়ের পর হাবিব ওয়াহিদ ও রেহান চৌধুরী
বিয়ের পর হাবিব ওয়াহিদ ও রেহান চৌধুরী

এদিকে আজ রোববার দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তানজিন তিশা। তিনি লিখেছেন, ‘হাবিবের স্ট্যাটাসের পর অনেকে যা বোঝার বুঝে যাওয়ার কথা। হাবিবের সাবেক স্ত্রীকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়। কিন্তু আমি তা বলব না। তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তার যদি হাবিবের সঙ্গে এতই সমস্যা থাকে, তাহলে ডিভোর্সের সময় বা তার আগে কেন বলল না। আর সমস্যা থাকলে তো মিউচুয়ালি ডিভোর্স হওয়ার কথা নয়। এখন যদি হঠাৎ করে এসব কথা ওঠানো হয়, এটা কাদা ছোড়াছুড়ি ছাড়া আর কিছু নয়। আর হাবিবের সঙ্গে ডিভোর্স হওয়ার পর আমি কেন রেহানকে ভয়ভীতি দেখাব?’

তানজিন তিশা আরও লিখেছেন, ‘একটা সময় কিন্তু রেহানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সেটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়।’

Reneta

তবে হাবিবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে রেহান যে অভিযোগ করেছেন, এ ব্যাপারে তানজিন তিশা বলেন, ‘আমি এসব নিয়ে কথা বলব না। আমি বলতে চাইও না। তবে আমি এটা বলতে চাই, রেহানের সঙ্গে যদি আমার কিছু হয়েই থাকে, তাহলে সে তার সাবেক স্বামীকে বলবে। আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করবে?’

হাবিব ওয়াহিদের গানের মডেল হন তানজিন তিশা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিন তিশাহাবিব ওয়াহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজী নজরুল ইসলামের আসনে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন জামায়াত নেতা

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সহযোগিতা সম্প্রসারণের বার্তা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT