চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আক্রোশের শিকার?’

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৭:১৭ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎকারে একজন ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক ড. শফিউল আলম ভুঁইয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে নির্ধারিত সময়ে ডিন নির্বাচন না দিয়ে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩ এর লঙ্ঘন এবং অনুষদের ‘ঐতিহ্য’ ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া।

ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আক্রোশের শিকার হয়েছেন কিনা সে প্রশ্নও তুলেছেন তিনি।

শুক্রবার বিকেলে সামাজিক বিজ্ঞান ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন প্রশ্ন তোলেন।

নির্বাচিত ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ডিন হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরকালীন ছুটিতে যাওয়ায় গত ২ জুলাই অধ্যাপক শফিউল আলম ভুঁইয়াকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। নিয়োগপত্রে বলা হয়, ০২.০৭.১০১৭ তারিখ হতে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য উপাচার্য আপনাকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন।

কিন্তু ৯০ দিন পূর্ণ হওয়ার আগেই ডিন নির্বাচন না দিয়ে গত বুধবার অধ্যাপক ড. সাদেকা হালিমকে নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেয় বর্তমান প্রশাসন।এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের ‘ঐতিহ্য ও প্রচলিত রেওয়াজ পরিপন্থী এবং অধ্যাদেশের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিযোগ অধ্যাপক শফিউল আলম ভুঁইয়ার।

ভর্তি পরীক্ষাকে আশঙ্কামুক্ত করার জন্য অনুষদের একজন কর্মকর্তার বিরুদ্ধে অনুষদের বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ সংবাদপত্রে ছাপা হওয়ায় তাকে অনুষদ থেকে বদলি করার জন্য উপাচার্যকে চিঠি দিলেও আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

Reneta

‘‘আমাকে এমন এক সময় সরানো হল যখন আমি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছি।’’ বলেন টিভি, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের এ অধ্যাপক।

বাংলাদেশের একজন ব্যক্তি আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভুঁইয়া

ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগের পর নির্ধারিত ৯০ দিন পার হওয়ার পরেও পরবর্তী নির্বাচিত ডিন দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন এমন পাঁচ জন সাবেক ডিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই যখন অনুষদের ঐতিহ্য তখন আমাকে কেন নির্বাচন না দিয়ে সরিয়ে দেওয়া হল? তাহলে আমি কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আক্রোশের শিকার?’

এক প্রশ্নের জবাবে অধ্যাপক শফিউল আলম ভুঁইয়া বলেন: নির্ধারিত সময়ে নির্বাচন না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের আদেশের লঙ্ঘন হয়েছে। আর নির্বাচিত ডিন দায়িত্ব নেওয়ার আগে নতুন কাউকে ডিন হিসেবে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও রেওয়াজের পরিপন্থী।

তবে ‘ডিন হিসেবে থেকে যাওয়ার জন্য নয়, বরং কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও রীতিনীতি লঙ্ঘিত হচ্ছে তা জাতির সামনে তুলে ধরাই উদ্দেশ্য’ বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন অধ্যাপক শফিউল আলম ভুঁইয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃষ্টি বিভ্রাটে জাতীয় লিগ

পরবর্তী

বার্সেলোনার বিপক্ষে খেলতে পারার আনন্দে পার্টি!

পরবর্তী
খেলোয়াড়রা জিতের উদযাপন করছে, উল্লাসে ভরা পার্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার বিপক্ষে খেলতে পারার আনন্দে পার্টি!

যে কারণে ওপেনিংয়ে নেই তামিম

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT