চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি একটা ভয়াবহ ভবিষ্যত দেখতে পাচ্ছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাংবাদিক শরিফুল হাসান ব্লগারহত্যাকাণ্ডের পর থেকেই বাংলাদেশের জন্য অশনিসংকেত পেয়েছিলেন। দিন দিন মসজিদ-মন্দিরে হামলা-নাশকতায় তা যেনো রূঢ় বাস্তবে পরিণত হতে দেখছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তানের মতোই জঙ্গিবাদের অভয়াশ্রম হয়ে উঠছে কি না এই শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

দেশের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত শরিফুল হাসান এক স্ট্যাটাসে লিখেছেন, যা যা বলেছিলাম তাই হচ্ছে। একের পর এক ব্লগার হত্যার পর বলেছিলাম ভবিষ্যত খারাপ। এসব খুনিদের ধরুন। ধরা হয়নি।

শিয়া মসজিদে হামলার পর পরিচিতজনদের বলেছিলাম, আমার অনুমান বলছে এরপর আহমদিয়া মসজিদে হামলা হবে। হলোও তাই। শিয়া মসজিদে হামলার পর বলেছিলাম বাংলাদেশ পাকিস্তানের পথেই হাঁটছে। হচ্ছেও তাই। আপনারা সন্দেহ করতে পারেন, অবিশ্বাস করতে পারেন কিন্তু কয়েকটা বছর অপেক্ষা করেন দেখবেন পাকিস্তানের মতোই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবেই সবাই চিনবে।

সমস্যার সমাধান চান? প্রথম অনুরোধ, বিএনপিসহ সরকারিবেরাধী সব বিরোধী দলের কাছে। আপনারা হয়তো ভাবছেন এইভাবে হামলা হলে সরকারের ভাবমুর্তি শেষ হয়ে যাবে। যে কোন সময় আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ সুগম হবে। আমি জানি না সেটা হবে কী না তবে একটা কথা বলে রাখি-এটা কেবল ক্ষমতায় যাওয়ার সুযোগের বিষয় নয়। দেশটাকে বাঁচানোর বিষয়। কাজেই দয়া করে প্লিজ এই ধরনের ভাবনা ভাববেন না। কোনভাবেই এই ধরনের জঙ্গীদের আশ্রয় প্রশ্রয় সমর্থন দেবেন না।

এবার আসি সরকারের কাছে। মূল কাজটা আপনাদেরই কিন্তু করতে হবে। শুধু পুলিশ দিয়ে কখনোই কোনদিন জঙ্গি দমন করা যায় না। সবার আগে দরকার শিক্ষা। কাজেই প্লিজ দেশের শিক্ষাব্যাবস্থায় হাত দিন। যে যাই বলুক মাদ্রাসা শিক্ষা, ইংরেজি মাধ্যমের শিক্ষা, সাধারণ শিক্ষা সবাইকে ক্লাস এইট পর্যন্ত একই ছাতার নিচে আনুন। দেশের সব মাদ্রাসায় বাংলা-ইংরেজি আর দেশের মুক্তিযুদ্ধ পড়তে দিন।

এরপরের অনুরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। জঙ্গি দমনে যে প্রশিক্ষণ যে প্রযুক্তি দরকার তাদেরকে দিন। তবে জঙ্গিবাদ নিয়ে কোন রাজনীতি না করে, কোন রং না দিয়ে সত্যিকারের অপরাধীদের ধরুন।

Reneta

সরকারের কাছে সর্বশেষ সবশেষ অনুরোধ-চারপাশে তো আপনাদের চাটুকারে ভরে গেছে। এইসব চাটুকারদের সরান। বিরোধী সব দলকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিন। মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিন। সাধারণ মানুষের যার যা খুশি বলুক। কেউ কিছু বললেই গ্রেপ্তার, কাউকে রাজপথে নামতে দেবো না এই নীতি থেকে বেরিয়ে আসুন। ব্লগার হোক-নাস্তিক হোক যাকেই হত্যা করা হোক না কেন খুনিদের বিচার করুন।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কাছে অনুরোধ আপনারা প্লিজ মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসেন। মুখে মুখে মুক্তিযুদ্ধ কিন্তু অন্তরে ধান্দা এই নীতি থেকে বের হয়ে আসেন। আপনারা আপনাদের সংগঠন, ছাত্রলীগ-যুবলীগ এইগুলো সামলান। সেখান থেকে ধান্দাবাজদের বিদায় করেন। ভালো মানুষের জায়গা বাড়ান। শুভবুদ্ধির চর্চা করুন। আপনার আচার-আচরণ ঠিক করেন। আপনার স্বেচ্ছাচারিতা-দুর্নীতি অনিয়ম দেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। দেশ জঙ্গিবাদের দিকে গেলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই।

সর্বশেষ অনুরোধ সাধারণ মানুষের কাছে। আপনি আমি আওয়ামী লীগ বা বিএনপি বিরোধী হতে পারি কিংবা এই দুই জোটের বাইরে অন্য কোন ভাবনার মানুষও হতে পারি। কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে এই দেশটা আমাদের। আপনি আমি হয়তো দেশ ছেড়ে চলে যেতে পারি কিংবা দেশের মধ্যে নিরাপদ আছি ভেবে চুপ থাকতে পারি। কিন্তু মনে রাখবেন বাংলাদেশটা ধ্বংস হলে পৃথিবীর যেই প্রান্তেই আপনি থাকেন না কেনো মানুষ আপনাকে বাঁকা চোখে দেখবে।

এই মুহূর্তে আমার মাথায় আর কিছু আসছে না। আমি একটা ভয়াবহ ভবিষ্যত দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। প্লিজ আপনারা আমার এই আশঙ্কাকে মিথ্যা পরিনত করুন। প্লিজ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT