দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার মাস খানেক আগে বিতর্কি ছবি পোস্ট করে আলোচনায় যুক্তরাষ্ট্রের টিভি তারকা কিম কার্দাশিয়ান। তবে ইনস্টাগ্রামে ছবি পোস্টের দায় চাপিয়েছেন মেয়ে নর্থের ওপর।
যুক্তরাজ্যের প্রভাবশালী অনলাইন সংবাদ ডেইলি মেইলে প্রকাশিত এক খবরে জানা যায়, কিম পোস্টের পর টুইট বার্তায় তার ৫১ মিলিয়ন ফলোয়ারকে জানান, ১০ বছর আগে তোলা এই ছবি আমি পোস্ট করিনি। নর্থ আমার ফোন নিয়ে খেলা করার সময় ভুলক্রমে সে এটি ইনস্টাগ্রামে পোস্ট করে ফেলে। আমি জানি না কেনো সে এটি করেছে। এ জন্য আমি অভিযোগও করছি না।
এরপরই কিম তার বর্তমান আদলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন ‘এখন আর তখন’। এই ছবিটি গত সপ্তাহের স্টাইল অ্যাওয়ার্ড থেকে তোলা ছিলো।
ছবি: স্টাইল অ্যাওয়ার্ডে নিউ লুকে কিম কার্দাশিয়ান
তবে নর্থ কিভাবে এই ছবিটিই পোস্ট করলো সে ব্যাপারে তিনি পরিস্কার করে কিছু বলেননি। এর কিছুক্ষণপরই তিনি পোস্টটি ডিলেট করে ফেলেন। ডিলেটের অল্পসময়ের ব্যবধানে তিনি নিজেই আবার এই ছবিটি পোস্ট করেন বলে টুইটার ফলোয়ারদের জানান।
ছবিতে কিম কার্দাশিয়ানের মেয়ে নর্থ
ওই ছবিতে দেখা যায়, ১০ বছর আগের অর্থাৎ ২৫ বছর বয়সি কিমকে বিকিনি পরে ক্যামেরার সামনে পোজ দিতে। চোখে ফলস আইল্যাশ লাগানোর পাশাপাশি কালো আই লাইনার পরতেও দেখা যায়। কোমরের হাত রাখাতে সিলভার রংয়ের বেইলি চেইন আরও উজ্জ্বল হয়ে ধরা পড়ছে ক্যামেরায়।
ইস্টাগ্রামে প্রকাশিত কিম কার্দাশিয়ানের সেই বিতর্কিত ছবি
কিম এমন একসময় ছবিটি প্রকাশ করলেন যখন কিম-ওয়েস্ট দম্পতি দ্বিতীয় সন্তানের জন্মদিতে যাচ্ছেন। কন্যা নর্থের পর এবার কিম পুত্র সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন তাদের পারিবারিক ডাক্তার। ইতিমধ্যে অনাগত সন্তানের জন্য জুতাও কিনে রেখেছেন এ দম্পত্তি। ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেন তিনি।
ছবিতে অনাগত সন্তানের জন্য কিনে রাখা জুতা
আগামী মাসে ঘরে নতুন অতিথি আসার আগে গত সপ্তাহে আরেক টিভি তারকা কেন্ডাল জেনারের জন্মদিনের পার্টিতে যোগদেন। এই সময় তার সঙ্গে স্বামী কেনি ওয়েস্ট উপস্থিত ছিলেন।
ছবি: স্বামী কেনি ওয়েস্টকে নিয়ে কেন্ডাল জেনারের বার্থডে পার্টিতে কিম
এরপরই তিনি ইনস্টাগ্রামে কেন্ডাল জেনারের জন্মদিনের কার্ডটি পোস্ট করেন। ছবিরে ক্যাপশনে লেখেন ‘এখন পর্যন্ত আমার পাওয়া সেরা বার্থডে কার্ড’।
ছবি: কেন্ডাল জেনারের বার্থডে কার্ড
বার্থডে পার্টিতে কিম-ওয়েস্ট দম্পত্তি আগমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় করে। তাদের আগমনের খবরে সাংবাদিক থেকে শুরু করে ভক্তরা পার্টি সেন্টারের বাইরে ভিড় করে। (ভিডিও)





