চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিষ: ভালোবাসার মানুষকে খুশি করতে কত দূর যাওয়া সম্ভব?

নুসরাত শারমিননুসরাত শারমিন
৮:০৩ অপরাহ্ন ১৬, মে ২০২০
বিনোদন
A A
আমিষ ছবির একটি দৃশ্য...

আমিষ ছবির একটি দৃশ্য...

গেল বছরের শেষ দিকে ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ একটি টুইট করেন। টুইটে তিনি বলেন, ২২ নভেম্বর আসামের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আমিষ’ নামে একটি ছবি। এবং তিনি এও বলেন ‘ভারতে আমিষ-এর মতো ছবি আপনি আর দেখেননি’।

স্বভাবতই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয় সিনেমাপ্রেমীদের মনে। অন্তত যারা অনুরাগের সিনেমার ভক্ত! তাছাড়া আসামে এই ছবিটি অনুরাগের ‘গুড-ব্যাড ফিল্মস’-এর প্রথম পরিবেশনা! বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বেশ প্রশংসিত হয় ছবিটি। বাংলাদেশের সিনেপ্রেমীদেরকেও ছুঁয়ে গেছে আমিষ। সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। গেল নভেম্বরে ছবিটি মুক্তির পর ইন্ডিয়ান এক্সপ্রেস বেশকিছু রিভিউ ছেপেছিলো। তারমধ্যে একটি রিভিউ লিখেন শুভ্রা গুপ্ত। সিনেমা নিয়ে সেই আলোচনাটির অনুবাদ থাকলো এখানে:

কতো ভাবে ভালবাসা যায়? খুব সহজ উত্তর এবং চমকে দেয়ার মতো: এই পৃথিবীতে যত অনুভূতিশীল প্রাণী আছে এবং ভালবাসা প্রকাশের যতগুলো উপায় আছে। আরেকটি মানুষের সঙ্গে আপনার গভীর সংযোগ স্থাপন ছাড়া সত্যিকারের ভালবাসা আর কিছুই নয়।

ছবির দুই কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে নির্মাতা

ভাস্কর হাজারিকার ‘আমিষ’ সিনেমাটি শুরু হয় খুব সাধারণ ভাবে। এক তরুণ তার অসুস্থ বন্ধুকে সারিয়ে তুলতে ছুটে যায় মধ্যবয়সী এক নারী ডাক্তারের কাছে। রোগীর যন্ত্রণার কথা শুনে সেখানে যেতে রাজি হন সেই ডাক্তার। এভাবেই পরিচয় হয় পিএইচডি শিক্ষার্থী সুমন এবং ডাক্তার নির্মলির। তাদের ঘনিষ্ঠতা সেখান থেকেই শুরু।

ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের খাদ্যাভ্যাস এবং মাংসের প্রকারভেদ নিয়েই সুমনের পড়াশোনা। দুজন একান্তে খাবার (মাংস) নিয়ে আলোচনা এবং নানা স্বাদের খাবার (মাংস) খাওয়ার টানে ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাদের মাঝে। স্বামীর অনুপস্থিতিতে সুমনের সহচার্য তার ভালো লাগতে শুরু করে নির্মলির।

সুমন ও নির্মলির আগ্রহ যেই বিষয়ে, তা তারা কাউকে বলতে পারে না। ফলে তারা ডুবে যেতে থাকে ঘোর অন্ধকারে।

‘আমিষ’ সিনেমাটি প্রথমে বেশ হালকা মেজাজের মনে হলেও শেষ পর্যন্ত চমকে দেয়ার মতো সিনেমা। হাজারিকা এই সিনেমাটিকে এমন এক যায়গায় নিয়ে গিয়েছেন, যা কখনো কেউ সাহস করেনি। এই সিনেমার মাধ্যমে গভীর এবং অসস্তিকর কিছু প্রশ্ন তোলা হয়েছে: ভালোবাসার মানুষটিকে খুশি করার জন্য কত দূর যাওয়া সম্ভব? কোনটা নিষিদ্ধ? কোথায় থেমে যাওয়া উচিত? থামা কি উচিত?

দুর্বল চিত্তের মানুষের এই সিনেমাটি দেখা উচিত নয়। ‘আমিষ’ কোনো সাধারণ সিনেমা নয়, হাজারিকার অনন্য এক সৃষ্টি।

Reneta

২০১৯ সালের অসমীয়া সিনেমা ‘আমিষ’। ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন লিমা দাস এবং অর্ঘ্যদীপ বড়ুয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুরাগ কাশ্যপলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রেন্ডিংয়ের শীর্ষে, আলোচনার কেন্দ্রে শুভ!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মগবাজারের প্রবীণ নাঈমুদ্দিনের পাশে প্রধানমন্ত্রী

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT