চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাজ পরিষ্কার হচ্ছে, আমি খুশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
আমির খান

কফি উইথ করণের সিজন সিক্স এ এসেছিলেন আমির। সেখানে তিনি কথা বলেছেন ‘মিটু’ আন্দোলন নিয়ে। দুজনেই এই আন্দোলনকে সম্ভাবনাময় মনে করছেন।

‘মিটু’ প্রসঙ্গ প্রথমে তোলেন করণই। ইন্ডাস্ট্রিকে পরিচ্ছন্ন করার জন্য ‘মিটু’ জরুরি কেন সেই প্রসঙ্গে কথা বলে আলোচনা শুরু করেন তিনি। এরপর আমির খান বলেন, ‘শতক এবং দশক ধরে নারীরা যে হেনস্তার শিকার হচ্ছেন, তা শুধু ফিল্মে নয় ব্যক্তিগত জীবনেও। কোনো মানুষকেই এভাবে অপমান, অপব্যবহার, মানসিক চাপে রাখা কিংবা ফাঁদে ফেলে শিকার করা উচিত নয়। এটা খুবই হৃদয়বিদারক। আমি খুশি যে সমাজ পরিষ্কার হওয়া শুরু হয়েছে এবং নারীরা সাহস করে মুখ খুলছেন। আশা করি আমাদের ইন্ডাস্ট্রি হেনস্তাকে প্রশ্রয় দিবে না।

আমির খানের মতে, ভারতের সিনেমায় নারীদেরকে এখনও ‘পণ্য’ হিসেবে দেখানো হয়। এরকম মনোভাব পরিবর্তন হওয়া উচিত বলে মনে করেন তিনি। এমনকি তার নিজেরও একটি গান ছিল ‘খাম্বে জ্যায়সি খাড়ি হ্যায়।’ এই গানটির জন্য পরবর্তীতে অনুশোচনায় ভুগেছেন তিনি। আমির খান জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী কিরণ সিদ্ধান্ত নিয়েছেন কারো চরিত্র নিয়ে বিন্দুমাত্র সন্দেহ হলেও সেই ব্যক্তির সঙ্গে কোনো কাজ করবেন না। কখনই কোনো হেনস্তাকারীকে সহযোগিতা করবেন তারা।

আমির খান মনে করেন, এরকম ক্ষেত্রে হেনস্তার শিকার হওয়া ব্যক্তি নির্দোষ। একজন নির্দোষ ব্যক্তির জীবন নষ্ট করার মানসিক বোঝা সামলানো কীভাবে সম্ভব, তা ভেবে অবাক আগে আমিরের। তিনি বলেন, যদি সেই ব্যক্তির স্থানে তিনি হতেন, তাহলে রাতে ঘুমাতেই পারতেন না মানসিক চাপের কারণে।

‘কফি উইথ করণ’ এ এবার একা এসেছেন আমির। এর আগে আরো দুইবার ‘কফি উইফ করণ’-এ এসেছিলেন তিনি। ‘সিজন ৪’-এ তিনি এসেছিলেন স্ত্রী কিরণ রাও এর সাথে আর ‘সিজন ৫’-এ এসেছিলেন সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ এর সাথে। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানকফি উইথ করণমিটু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালমা-জাহানারাদের কাছে পাত্তাই পেল না আইরিশরা

পরবর্তী

গুপ্তচরবৃত্তি: বাহরাইনে বিরোধীদলীয় নেতার আমৃত্যু কারাদণ্ড

পরবর্তী
বাহরাইন-কাতার-আমৃত্যু কারাদণ্ড-বিরোধী দলীয় নেতা

গুপ্তচরবৃত্তি: বাহরাইনে বিরোধীদলীয় নেতার আমৃত্যু কারাদণ্ড

নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করল পাকিস্তান

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT