চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমির ও শাহরুখকে হত্যার হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার পর থেকেই বির্তকের শীর্ষে রয়েছেন বলিউডের ‘পিকে’ আমির খান। এবার শুধু বির্তকে নয় হত্যার হুমকিতে নিজের নামও জড়ালেন আমির খান। তবে এ তালিকা থেকে বাদ পড়েননি কিং খান শাহরুখ খানও।

আমিরের পরিবার ভারত থাকা নিরাপদ মনে করছে না এমন মন্তব্য করার পর রাজনীতি মাঠসহ বলিউড অঙ্গনে শুরু হয়েছে এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা।

তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে ভারতে অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি কমলেশ তিওয়ারি বলেছেন, এই দেশে এর আগে কতো নরবলির ঘটনা ঘটেছে। তাই বলে কখনও কোনো হিন্দু বা মুসলিম বলেননি, এই দেশ থাকা নিরাপদ নয়।

আমির খান ও শাহরুখ খানের মতো যেসব অভিনেতা দেশকে অসহিষ্ণু বলে অপমান করছে, তারা দেশদ্রোহী। ওদের ভারত ছেড়ে চলে যাওয়া উচিত। আর এইসব লোকদের মাথা কেটে নিয়ে প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে দেওয়া উচিত।

তার মতে, দাউদ ও পাকিস্তানের দালালদের তুষ্ট করতে তাদের কথাতেই বলিউডের অভিনেতারা এ ধরনের মন্তব্য করছেন। ওরা এসব বলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন।

এদিকে এমন মন্তব্যর পর আমির খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। কানপুর সেশন আদালতে আগামী ১ ডিসেম্বর এর শুনানি হবে।

Reneta

গত সোমবার গোয়েনকা এক্সিলেন্স জার্নালিজম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অসহিঞ্চুতা নিয়ে কথা বলে সমালোচনার ঝড়ে পড়েন বিগ সুপারস্টার আমির খান। মন্তব্যের পর বুধবার এক বিবৃতিতে অবশেষে নিজের প্রতিক্রিয়া জানান আমির।

বিবৃতিতে আমির বলেন, আমি একজন দেশপ্রেমিক ভারতীয়। কে, কী বললো, তাতে কিছু যায় আসে না। আমাদের কখনোই দেশ ত্যাগ করার ইচ্ছে ছিলো না বা ভবিষ্যতেও এ ধরনের কোনো ইচ্ছে নেই। যারা এর উল্টোটা ভাবছেন তারা আমার সাক্ষাৎকারটি পুরোটা পড়েননি অথবা আমি যা বলেছি তা ইচ্ছে করেই ভুলভাবে ব্যাখ্যা করেছেন। ভারত আমার দেশ। আমি আমার দেশকে ভালোবাসি এবং এই দেশে জন্মানোর কারণে আমি নিজেকে ভাগ্যবান মনে করি এবং আমি আমৃত্যু এখানেই থাকবো।

নিজের ৫০তম জন্মদিনে ভারতের অসহিষ্ণুতা নিয়ে কথা বলে বির্তকের মুখে পড়েন কিং খান শাহরুখ খান। তবে নিজের কথা এরই মধ্যে শাহরুখ খানও ফিরিয়ে নিয়েছেন।

বর্তমানে আমির খানকে কঠোর পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমিরের বাড়ির আশ-পাশ বিপুল পরিমাণ পুলিশি নিরাপত্তা দিয়েছে মুম্বাই পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানবলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT