চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের সুখের ঘরে দুঃখের আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আমির

নিজের দেশে আন্তর্জাতিক ক্রিকেট যখন নিষিদ্ধ সেই সময়েই অভিষেক তার। ধুমকেতুর মত আবির্ভাবের পর ফিক্সিংকাণ্ডে নিজেও হারাতে বসেছিলেন। কিন্তু সব শঙ্কা দূরে ঠেলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজের জাতটাও চেনাচ্ছেন ভালভাবে। এর মধ্যেই প্রথমবারের মত সুযোগ এল দেশের মাটিতে চেনা দর্শকের সামনে খেলার।

আমিরের ঘরে একই সময়ে জোড়া সুসংবাদ। একে সুখের ঘরে দুঃখের আগুনও বলা যায়। একদিকে তার ঘরে নতুন অতিথি আসছে। এই কারণেই আবার ঘরের মাঠে খেলা অনিশ্চিত তার।

বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ দিয়েই আমিরের ঘরে মাঠে খেলার অপেক্ষার অবসান হতে যাচ্ছিল। তবে আগামী সপ্তাহের যেকোনো দিন তার পরিবারে নতুন অতিথি আসছে। স্ত্রীর পাশে থাকতে আপাতত ইংল্যান্ডে রয়েছেন আমির। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের হয়ে খেলা ‘মিস’ করতে পারেন এই বাঁহাতি পেসার। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিনইনফো।

মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও বিশ্ব একাদশ। একই ভেন্যুতে বাকি দুটি ম্যাচ বুধ ও শুক্রবার অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তাজনিত কারণে ২০০৯ সাল থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক রকম বন্ধ। আট বছরে জিম্বাবুয়ে ও আফগানিস্তান ছাড়া আর কোনও আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে যায়নি। বিশ্ব একাদশকে এনে সেই অপেক্ষা ঘুচাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সেই লোহমর্ষক হামলার এক মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে আমিরের অভিষেক। ২০১০ সালে স্পট-ফিক্সিংয়ের জেরে ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘নির্বাসিত’ হন তিনি। গত বছরের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেট মাঠে ফেরেন আমির।

Reneta

বিশ্ব একাদশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে ঘোষিত ১৬ সদস্যের দলে ছিলেন আমিরও। স্কোয়াডের মাত্র তিনজন খেলোয়াড় (সরফরাজ আহমেদ, শোয়েব মালিক ও সোহেল খান।) ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পেরেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পিসিবিমোহাম্মদ আমির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি দেবে সরকার

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আওয়ামী লীগ নেতা আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে শিম চাষে লাভবান কৃষক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT