চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের অবসরে খেপেছেন পাকিস্তানি সাবেকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র ২৭ বছরের মোহাম্মদ আমিরের টেস্ট থেকে অবসর নেয়ার ঘটনায় কোনো সমবেদনা নেই। উল্টো পাকিস্তানের নামীদামী সাবেকরা তুলোধোনা করছেন প্রতিভাবান এই পেসারকে।

ওয়াসিম আকরাম, শোয়েব আখতাররা রীতিমতো সরব। আমিরের টেস্ট থেকে অবসর ঘোষণার খবর শুনে আকরাম যেমন টুইট করেছেন, ‘আমিরের টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার খবর শুনে একেবারে অবাক হয়ে গেছি। কারণ আপনি ২৭-২৮ বছর বয়সেই ফর্মের চূড়ান্ত জায়গায় থাকতে পারেন। তাছাড়া টেস্ট ক্রিকেটই সেই জায়গা যেখানে শ্রেষ্ঠত্বের বিচার হবে। এটাই সর্বোচ্চ ফরম্যাট।’

এতেই শেষ নয়। আকরাম যোগ করেছেন, ‘আমিরকে অস্ট্রেলিয়ায় দুটো টেস্টে আর ইংল্যান্ডে তিনটি টেস্টে ভীষণভাবেই দরকার ছিল দলের।’

আরেক সাবেক পেসার শোয়েব আখতার আবার আমিরের অবসরের মধ্যে পাকিস্তান ক্রিকেটের বিপর্যয় দেখছেন। তার বক্তব্য, ‘আমিরকে দেখে এবার হয়তো হাসান আলি, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খানরা অবসর নিয়ে ফেলবে। আমি বুঝতে পারছি না, পাকিস্তান ক্রিকেটে এসব কী হচ্ছে! মাত্র ২৭ বছর বয়সেই কী করে আমির টেস্ট ছেড়ে দিতে পারে?’

কোনোরকম সমবেদনা না জানিয়ে বরং আমিরকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট আমিরের জন্য অনেক করেছে। ফিক্সিংয়ের পর আবার জাতীয় দলে ফিরিয়ে নিয়ে এসেছে। এখন সে ফর্মে ফিরেছে, আর এখনই অবসর? ব্যাপারটা আবার বোধবুদ্ধির বাইরে।’

পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে আমিরের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না আখতার।

Reneta

আমিরের হঠাৎ টেস্ট ছাড়ার সিদ্ধান্ত একই রকম হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক রামিজ রাজা এবং রশিদ লতিফ।

বর্তমান ধারাভাষ্যকার রমিজ টুইটে বলেছেন, ‘২৭ বছর বয়সে আমিরের টেস্ট ক্রিকেট ছাড়াটা হতাশাজনক। তারকাদের কিংবদন্তি করে তোলে এমন দুর্দান্ত ফরম্যাট থেকে সরে যাওয়ার পাশাপাশি তার সিদ্ধান্ত টেস্ট ক্রিকেটকে পুনরায় সতেজ করার প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা তার দেনা শোধ করার সময় ছিল এবং অবসরের নয়।’

আমিরের অবসরের জন্য আবার পিসিবিকে দায়ী করছেন রশিদ লতিফ। তবে রহস্যময় এক টুইটে আমিরের অবসরকে উস্কে দিয়েছেন আরেক বোলিং লিজেন্ড ওয়াকার ইউনুস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরপাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT