সংযুক্ত আরব আমিরাতকে প্রাচীণ কোরান শরীফের একটি ডিজিটাল রেপ্লিকা উপহার দিবেন রবিবার দেশটিতে সফরে আসা যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। ইউনিভার্সিটি অব বার্মিংহামের আবিষ্কৃত সাড়ে ১৩’শো বছরেরও বেশি পুরোনো পান্ডুলিপির রেপ্লিকাটি দিবেন তিনি। যা বিবেচিত হবে দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক যোগাযোগের স্মারক হিসেবে।
ভেড়া বা ছাগলের চামড়ায় লিখিত পবিত্র কোরাআন শরীফের এর মূল অংশটি বিশ্বের সবচেয়ে প্রাচীণ বলে মনে করা হয়। কমপক্ষে ১ হাজার ৩৭০ বছর পুরোনো এই পান্ডুলিপির ইউনিভার্সিটি অব বার্মিহামে সংরক্ষিত রয়েছে।
১৯২০এর দশক থেকেই ইউনিভার্সিটি অব বার্মিংহামের কাছে পান্ডুলিপিটি রয়েছে। এর বয়স নির্ণয়ের জন্য গত বছর রেডিও-কার্বন ডেটিং করে এটি এত প্রাচীন দেখা যায়, যা কেউই প্রত্যাশা করেনি।

এতোদিন জনসাধারণের জন্য বার্মিংহামে তা প্রদর্শিত হলেও সংযুক্ত আরব আমিরাতেও আর কয়েকদিন পরেই এর ডিজিটাল রেপ্লিকা দেখার সুযোগ মিলবে।










