চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরকে একযোগে করোনা ও কারিনাকে সামলাতে হয়েছে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০২১
বিনোদন
A A

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। দারুণ অভিনয় দিয়ে যেমন তিনি সবাইকে মুগ্ধ করেন, তেমনি তার রসবোধের কথাও কারো অজানা নয়। এবার তার আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিং অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আরো একবার রসবোধের পরিচয় দেন আমির।

সম্প্রতি সোশাল মিডিয়ায় অভিনেতার ফ্যান ক্লাব থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের অভিজ্ঞতা স্ত্রী কিরণ রাওকে পাশে বসিয়ে শেয়ার করেন আমির।

শুটিং চলাকালীন কয়েক দফায় করোনার কারণে পরিকল্পনা পরিবর্তন করতে হয়। সেইসঙ্গে শুটিং চলাকালীন এই ছবির নায়িকা কারিনা কাপুর বাস্তবে সন্তানসম্ভবা হন। আমির সেই প্রসঙ্গটিই মজা করে এক পর্যায়ে বলেন, ‘একে করোনার কারণে গোটা বিশ্বের পাল্টে যাওয়ার সঙ্গে স্বাভাবিকভাবেই বদলে গেছিল আমাদের ছবি তৈরির সমস্ত পরিকল্পনা। এরপর ফের একবার শুটিং শুরু করলেও করোনার ব্যাপারে সতর্ক থাকতে হচ্ছিল সবসময়।এরপর আবার ‘নতুন হাওয়া’ হিসেবে জানা গেল কারিনার এই খবর! বাইরের সবাই যেখানে শুধুমাত্র করোনার বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছিলো, আমরা তখন করোনা আর কারিনা এই দু’জনকেই সামলাতে হিমশিম খাচ্ছিলাম!’

হলিউড তারকা টম হ্যাঙ্কস অভিনীত অস্কারপ্রাপ্ত ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এ ছবিতে টম হ্যাঙ্কসের চরিত্রেই দেখা যাবে আমিরকে।আমিরের বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন কারিনা কাপুর।  

শুটিং অভিজ্ঞতা বর্ণনা শেষে আমির জানান সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ক্রিসমাসের সময় বড়পর্দায় মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’।

Jui  Banner Campaign
ট্যাগ: কারিনা কাপুরটম হ্যাঙ্কসফরেস্ট গাম্পবলিউডলাল সিং চাড্ডাশুটিংহলিউডহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফ সৈকতে মিললো তরুণ-তরুণীর মরদেহ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রথম কর্মদিবসেই ব্যস্ততম সময় পার করছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ফাইল ছবি

কলেজগুলোতে ঈদের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT