চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিনুলের জন্য এইচআরডব্লিউ’র উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

২০১২ সালের ৪ এপ্রিল শ্রমিক অধিকার কর্মী আমিনুল ইসলামের অপহরণ, অত্যাচার ও হত্যার ঘটনার রহস্য উদঘাটন এখনো সম্ভব হয়নি। যদিও সেই হত্যাকাণ্ডে জড়িয়ে ছিলো দেশের কিছু কর্মকর্তার নামও। এই বিচারহীনতায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক দাতা এবং বিশ্ব ব্র্যান্ডগুলোকে বাংলাদেশকে আমিনুলনের মৃত্যুর সঠিক সুরাহা করারও তাগিদ দেওয়ার আহ্বান জানিয়েছে এই সংগঠনটি।

দীর্ঘ পাঁচ বছরেও আমিনুলের পরিবার বা সাধারণ মানুষ জানতে পারেনি যে তার সঙ্গে আসলে কি হয়েছিলো বা কে তাকে মেরেছিলো। মানবাধিকার সংস্থার এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন একথা বলেন। তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত বিতর্কের জেড়েই তার মৃত্যু হয়েছে’ এমনটা বলেই পুরো ঘটনা থেকেই তাদের হাত গুটিয়ে বসেছে কর্তৃপক্ষ। এমনকি এটার সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংযোগের কথা উঠার পরও তা নিয়ে তেমন অনুসন্ধান চলেনি।

জাতীয় ও আন্তর্জাতিক চাপ আসার পর বাংলাদেশ এই বিষয় নিয়ে ব্যাপক অনুসন্ধান শুরু করে। কিন্তু এই পাঁচ বছরে পুলিশ যা করেছে তা হলো, শুধু এক নিখোঁজ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তার হত্যার সঙ্গে যে কোনো নিরাপত্তাবাহিনীর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে সেই বিষয়েও চলেনি কোনো অনুসন্ধান।

আমিনুল ইসলাম ছিলেন স্থানীয় বেসরকারি সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) ট্রেড ইউনিয়নের সংগঠক। এই সংগঠনটি গার্মেন্ট ফ্যাক্টরি ও সামুদ্রিক খাবারের ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের নিয়ে কাজ করে। ২০১২ সালে ৪ এপ্রিল তিনি নিখোঁজ হন। এর দুই দিন পর সর্বশেষ তার দেখা পাওয়ার স্থান থেকে ১০০ কিলোমিটার দূর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে নির্যাতনের চিহ্নও ছিলো। তখনই উঠে আসে এর সঙ্গে নিরাপত্তাবাহিনীর জড়িত থাকার অভিযোগ।

বিসিডব্লিউএসের একজন শ্রমিক সংগঠক থাকা অবস্থায় মাঝে মাঝেই বিভিন্ন গার্মেন্টের ম্যানেজারদের সঙ্গে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতো আমিনুলের। নিখোঁজ হওয়ার আগে তিনি ঘন ঘন হুমকি পাওয়ার কথাও জানিয়েছিলেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুঃস্বপ্নের প্রতিকার

পরবর্তী

কানাডার পর বাংলাদেশে ‘পুতুলকথা’

পরবর্তী
‘পুতুলকথা’ ছবির দৃশ্য

কানাডার পর বাংলাদেশে ‘পুতুলকথা’

প্রধানমন্ত্রীর ভারত সফর: দেব মুখার্জীর সাক্ষাৎকার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT