চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার হৃদয় দুজনের মাঝে সমানভাবে ভাগ হয়ে গিয়েছে: রাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

সন্তানসম্ভবা পরীমনি। বাবা হচ্ছেন শরিফুল রাজ। এই খবরে ভীষণ উচ্ছ্বসিত এই তারকা জুটি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে সন্তান ধারণের জন্য পরীমনিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাস লিখে শেয়ার করেছেন শরীফুল রাজ।

ফেসবুকে রাজ লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন প্রিয় জীবন! সর্বশক্তিমান এই সুন্দর সন্তানের মাধ্যমে আমাদের আশীর্বাদ দান করেছেন। তুমি একজন সাহসী নারী যে চ্যাম্পিয়নের মত সব কষ্ট সহ্য করে, আমি তোমার সাহসের তারিফ করি। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের সন্তানকে এই সুন্দর গ্রহে নিয়ে আসার জন্য আমার প্রিয় স্ত্রীকে অনেক ধন্যবাদ।

একজন পুরুষের জন্য তার সুন্দরী স্ত্রীর পৃথিবীতে আরেকটি আদুরে অস্তিত্ব নিয়ে আসা দেখার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তোমাদের দুজনকেই জীবনের সেরাটা দেবার জন্য আজ আমি শপথ নিচ্ছি। আমার একটি হৃদয় দুজনের মাঝে সমানভাবে ভাগ হয়ে গিয়েছে!

আমাদের জীবনে এমন সুন্দর এক শিশুকে নিয়ে আসার জন্য কুর্নিশ জানাই প্রিয়। এটা আমাকে দেয়া তোমার সেরা উপহার এবং এজন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে! পরীমনি!

আমি সবসময়ে তোমার পাশে থাকবো। শুভকামনা আমার প্রজাপতি। বাবা হতে পেরে গর্বিত, তোমাকে নিয়ে গর্বিত। মনের গভীরে আমি খুশিতে নাচছি আমার ভালোবাসা। ‘

এর আগে রাজ-পরী সোমবার দুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন, গেল অক্টোবরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। আর চলতি মাসেই নিশ্চিত হন যে তাদের ঘরে সন্তান আসছে।

Reneta

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুণিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তারআগে পরীর জন্মদিনের পার্টিতে রাজের সঙ্গে পরীর নানা খুনসুঁটির ভিডিও ক্লিপ নিয়েও কথা উঠে শোবিজ অঙ্গনের অন্দরে। বাতাসে উড়ে তাদের প্রেমের গুঞ্জন।

এরপর গেল নভেম্বরে রাজের জন্মদিনে তার বাসায় ফুল ও কেক নিয়ে পরীর উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জনকে আরো উস্কে দেয়। আর সোমবার (১০ জানুয়ারি) রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ‘ধন্যবাদ’ জানিয়ে সেই গুঞ্জন যেন বাস্তবে রূপ দিলেন এই তারকা দম্পতি। যার পর পরই তাদের বিয়ে ও পরীর সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

এদিকে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি। জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরীমনিলিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT