মনপুরা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তরুণ অভিনেতা ইয়াশ রোহানের। ছবিতে ইয়াশের নায়িকা ছিলেন পরীমনি। ছবিটি পেয়েছে দর্শক সফলতাও। এবার তার দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়াবতী’ মুক্তি পাবে ১৩ সেপ্টেম্বর। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটির প্রথম চলচ্চিত্র ‘মায়াবতী’। চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন তরুণ এ অভিনেতা।







