বিনোদন

আমার সন্তানের বাবা আফ্রিদি: আরশি খান

আমার সন্তানের বাবা আফ্রিদি: আরশি খান

মডেলদের সঙ্গে নাম জড়ানো যেনো শহীদ আফ্রিদির প্রতিদিনের নিয়ম। গত দু’দিন
আগে পাকিস্তানের মডেল কান্দোল বালোচ শহীদ আফ্রিদির উদ্দেশ্য একটি ভিডিও
পোস্ট করেন। ওই ভিডিওটি যথারীতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

তার রেশ কাটতে না কাটতেই ভারতের মডেল আরশি খান বলে বসলেন, আমার সন্তানের বাবা শহীদ আফ্রিদি।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যেমে একটি ভিডিও পোস্ট করে বলেন, কাজের চাপে আমরা একত্রে থাকতে পারি না, কিন্তু একে-অপরের প্রতি ভালোবাসা ষোলআনা। আমার গর্ভে এখন আফ্রিদির সন্তান।

মাত্র ছয় মাস পরই আমি আফ্রিদির সন্তানের জন্ম দিতে চলেছি। আর এ খবরে আমার মা ও শহীদ আফ্রিদি আনন্দিত। এর আগে গত সেপ্টেম্বরে আরশি টুইটে আরো একটি বিস্ফোরণ ঘটান।

ওই টুইটে তিনি দাবি করেন, তার সঙ্গে আফ্রিদির শারীরিক সম্পর্ক হয়েছে।

বিষয়:আরশি খানশহীদ আফ্রিদি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…