ক্রিকেট

চিটাগং কিংসে শহীদ আফ্রিদি

চিটাগং কিংসের খেলোয়াড় আফ্রিদি মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিটাগং কিংসের ক্রিকেটার শহীদ আফ্রিদি মাঠে জয় উদযাপন করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একের পর এক চমক দেখাচ্ছে চিটাগং কিংস। ৯ বছর পর বিপিএলে ফেরা ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের সঙ্গে যুক্ত করল পাকিস্তানের সাবেক শহীদ আফ্রিদিকে। অবশ্য খেলোয়াড় হিসেবে নয়, কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে পাকিস্তান তারকাকে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছে চিটাগং কিংস। আফ্রিদির ছবি পোস্ট করে লিখেছে- বিপিএল ২০২৫ আসরে শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস।

বিপিএলের সাথে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন পাকিস্তানি সাবেক। ২০১২ সালে উদ্বোধনী আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন আফ্রিদি। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও বিপিএলে খেলেছেন।

ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াচ্ছে বিপিএলের একাদশ আসর।

বিষয়:চিটাগং কিংসবিপিএল ২০২৫লিড স্পোর্টসশহীদ আফ্রিদি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…