জনগণ সাহিত্যের উৎস, জনগণকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার যত কাজ সব জনগণের মঙ্গলের জন্য, জনগণের কল্যাণের জন্য।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন ১৪২৪ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সভ্যতার অগ্রযাত্রায় যেন আমাদের মাতৃভাষা হারিয়ে না যায়, সেদিকে সাহিত্যিকদের খেয়াল রাখতে হবে। বাংলা ভাষাকে আকড়ে আমাদের স্বাধীনতা। সেই ভাষাকে সুন্দর করে রাখতে হবে।
ভাষার মাধ্যমে ধর্মের বিভেদ প্রচার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শব্দের সাথে হিন্দু-মুসলমানের কোনো সম্পর্ক নেই। আমাদের বাংলা ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। বাংলা ভাষাকে তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।








