চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার মধ্যে কোনো চাপ অনুভব হচ্ছে না: নিপুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। তার প্রতিদ্বন্দ্বী গেল দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তবে সেটা নিয়ে মোটেও বিচলিত নন নিপুণ। জানালেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত!

সকাল ৯টা থেকে শুরু হয়েছে দুই বছর মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। এদিন শুরু থেকেই নির্বাচনস্থলে উপস্থিত হন নিপুণ। নিজের প্যানেলের সদস্যদের নিয়ে আগত অভিনয়শিল্পীদের সাথে কুশলবিনিময় করতেও দেখা যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে এই সাধারণ সম্পাদক প্রার্থীকে নির্বাচন কেন্দ্রের কাছাকাছি ছুটে যেতে দেখা যায়। যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন জায়েদ খান। এসময় গণমাধ্যমকর্মীদের সামনেই জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ তুলেন নিপুণ। যদিও তখনই বিষয়টি অস্বীকার করেন জায়েদ।

এসময় নিপুণ জায়েদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘চার বছর জায়েদ খান যদি এতো কাজ করে থাকে তাহলে ভোটারদের টাকা দিচ্ছে কেন?’

তিনি বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি গান বানিয়েছিলাম। এই গান কেন বানিয়েছি সেই প্রমাণ নিশ্চয়ই সবাই এখন পাচ্ছেন। নির্বাচন কমিশনে জায়েদের টাকা দেয়ার বিষয়ে জানিয়েছি। কমিশন বলছে জায়েদ আসছে না, এজন্য বাধ্য হয়ে মিডিয়ার কাছে অভিযোগ বিষয়ে মুখ খুলেছি।

নিপুণ বলেন, তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার মধ্যে কোনো চাপ অনুভব হচ্ছে না।

Reneta

ভোটারদের টাকা দেয়ার অভিযোগে জায়েদ আগেই গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন,‘মিথ্যা একটি অভিযোগ এনে নির্বাচনের ইমেজ নষ্ট করা হচ্ছে। তিনি বলেন, ‘ভোটারদের টাকা নয়, নির্বাচনের ব্যাজ পরিয়ে দিচ্ছিলাম।’

নির্বাচন কমিশনের বরাতে দুপুর সোয়া ২টার দিকে নিপুণ গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, জুম্মার নামাজের বিরতির আগ পর্যন্ত মোট ১২০টি ভোট পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাইমনইলিয়াস কাঞ্চনএফডিসিচিত্রনায়কজায়েদজায়েদ খানডিপজলনায়িকানিপুণনিরবনির্বাচননির্বাচন ২০২২মিশামিশা সওদাগরলিড বিনোদনশিল্পীশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণমানুষের ভোটাধিকার নিশ্চিতে ইসি আইন অনন্য মাইল ফলক: ওবায়দুল কাদের

পরবর্তী

আর্জেন্টাইনদের ‘বাথরুমেও’ যেতে দেয়নি চিলি

পরবর্তী

আর্জেন্টাইনদের ‘বাথরুমেও’ যেতে দেয়নি চিলি

ছবি: নাহিয়ান ইমন

আমাদের দেখে অন্যদের নির্বাচন শেখা উচিত: কাঞ্চন

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT