চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার নাম কোভিড, তবে ভাইরাস নই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A
নদীর পাশে দাঁড়িয়ে থাকা একজন পুরুষের ছবি, প্রকৃতি ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাস ছড়ানো শুরু করলেও এক ভারতীয় দাবি করেছেন, ১৯৯০ সাল থেকেই তিনি ‘কোভিড পজিটিভ’। ওই ব্যক্তির নামও চমকপ্রদ, ‘কোভিড কাপুর’।

টুইটারে ৩১ বছর বয়সী এই ভারতীয় দাবি করে বসেন, ‘আমি কোভিড কিন্তু ভাইরাস নই’।

ভ্রমণ বিষয়ক স্টার্টআপ ‘হলিফাইড’ এর সহ-প্রতিষ্ঠাতা কোভিভ কাপুর টুইটে বলেন: এই মহামারির শুরুর পর তিনি প্রথম ভারতের বাইরে সফর করতে গিয়ে তার নাম নিয়ে অনেক ব্যক্তিকে হতবাক হতে দেখেছেন।

তাই তার ভবিষ্যতের সফরগুলো আরও চমকপ্রদ হতে পারে বলেও জানান এই বার্তায়। তার লেখা এই টুইট ৪০ হাজার লাইক পেয়েছে এবং শুক্রবারের মধ্যে ৪ হাজার রিটুইট পেয়েছে।

ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের আতঙ্কের মাঝেও মানুষ এই টুইট বার্তা নিয়ে অনেক হাসি, ঠাট্টার মন্তব্য করেছে মজার ছলে।

কোভিড নিজেও এই মন্তব্যে যোগ দিয়েছিলেন একটি করোনা বিয়ারের বোতল হাতে ছবি দিয়ে এবং তাতে মন্তব্য করেছিলেন, ‘আমি ১৯৯০ সাল থেকেই কোভিড পজিটিভ’।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ‘তিনি জানান, তার বার্তায় মানুষের এত মনোযোগ একেবারে অপ্রত্যাশিত ছিল। তবে এই কঠিন সময়ে এ ধরনের মনোযোগ তার ট্রাভেল স্টার্টআপের প্রচারণায় ভালো ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।’

ভারতে কোভিড বিরল একটা নাম, সংস্কৃত শব্দে এর অর্থ জ্ঞানী বা পন্ডিত ব্যক্তি। কোভিডের মা তার জন্মের পূর্বেই তার এই নাম নির্ধারণ করে রেখেছিলেন।

কোভিড বলেন, এ নামের অর্থ খুবই সুন্দর, আমি কখনোই এই নাম পরিবর্তন করব না।

ট্যাগ: করোনাভাইরাসভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জাঞ্জির’ এর পর কেন বলিউড ছবি করেননি রাম চরণ?

পরবর্তী

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত হলেন আরিফুল ইসলাম সরদার

পরবর্তী
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত আরিফুল ইসলাম সরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত হলেন আরিফুল ইসলাম সরদার

টুঙ্গীপাড়ার স্মৃতি স্মৃতি কেন্দ্রের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

সর্বশেষ

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT