চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার নাটকে আসাদুজ্জামান নূর বড় চমক: নুহাশ হুমায়ূন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
বিনোদন
A A
নুহাশ হুমায়ুন

নুহাশ হুমায়ুন

নুহাশ হুমায়ূন। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে। বাবার পথেই যেন হাটছেন তিনি। ক্যামেরার পেছনে নির্মাতার আসনে ইতোমধ্যে নাম লিখিয়েছেন। অল্প বয়সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা শুরু করেন তিনি। তবে এবার নাটক নির্মাণ করছেন এই তরুণ নির্মাতা। নিজের লেখা এবং পরিচালনায় নাটকের নাম ’হোটেল অ্যালবাট্রস’। অমিতাভ রেজা ও মেজবাউর রহমান সুমনের পরিকল্পনায় ‘অস্থির সময় স্বস্থির গল্প’র সাতজন নবীনের সাতটি নাটকের মধ্যে একটি নুহাশের নাটক। আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি।

আপনি এবার নাটক তৈরি করেছেন। নাটক নিয়ে কিছু বলুন।

প্রথম নাটক। খুবই এক্সসাইটেড। নাটকের নাম ‘হোটেল অ্যালবাট্রস’। তবে গল্প সম্পর্কে এখন কিছুই বলতে চাচ্ছি না। ভিন্ন একটা কিছু উপহার দিতে চাই দর্শকদের।

অমিতাভ রেজার মতো নির্মাতার পরিকল্পনায় কাজ করেছেন। কেমন লেগেছে?

তার সঙ্গে কাজ নিয়ে কথা বেশ আগে থেকেই। বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। অবশেষে ঈদের এই প্রজেক্ট নিয়ে তার সঙ্গে কাজ করেছি। বিষয়টা অবশ্যই আনন্দের।

আসাদুজ্জামান নূর আপনার বাবার নির্দেশনায় কাজ করেছেন। এবার আপনার পরিচালনায় তিনি কাজ করছেন। বিষয়টি কীভাবে দেখছেন?

Reneta

নূর চাচার সঙ্গে কাজ করা আসলে ভালো লাগার মতো। তিনি আমার গল্প পছন্দ করেছেন। তাই একসঙ্গে কাজ করাটা খুবই এক্সাইটিং ছিল আমার জন্য। আমার নাটকে আসাদুজ্জামান নূর বড় চমক। তাকে ভিন্ন রূপে দেখবে দর্শক।

টিভির জন্য নির্মাণ করছেন নাটকটি, কিন্তু এখন দর্শক তো এখন অনলাইনমুখী হয়ে পড়েছে।

আমার কাছে মনে হয়, এখন প্লাটফর্ম অনেক হয়েছে। আর টিভির পর এই নাটক অনলাইনেও আসবে। আসলে টিভি বা অনলাইন বড় কথা নয়, আমার গল্প আমি বলতে পারছি, এটা বড় ব্যাপার। তাছাড়া আমাদের ‘অস্থির সময় স্বস্তির গল্প’র সাতটি নাটক নিয়ে অনেক ক্যাম্পেইন হচ্ছে, তাই মানুষের আগ্রহ থাকবে বলে আমি আশা করছি।

নতুন কোনো পরিকল্পনা?

আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই। তবে আরও কিছু শর্ট ফিল্ম নিয়ে কাজ করার পরিকল্পনা চলছে।

আপনার জন্য অনেক শুভ কামনা।

ধন্যবাদ।

লেখা: আসিফ রহমান খান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুহাশ হুমায়ূন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT