চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বড় পদক আজ পেলাম: রুনা লায়লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ৩০, জুলাই ২০১৮
বিনোদন
A A

বাংলা সংগীতকে যারা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন সংগীতশিল্পী রুনা লায়লা। গান করেই দেশ বিদেশ থেকে তিনি অর্জন করেছেন বহু গুরুত্বপূর্ণ পদক, সম্মাননা। অথচ ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেয়ে এই কিংবদন্তি শিল্পী বললেন ভিন্ন কথা!

কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের আদর্শ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্বিবদ্যালয়ের তত্ত্বাবধানে ২০১৬ সাল থেকে গঠিত হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’। এর আওতায় প্রতিবছর দেশের একজন বরেণ্য ও অন্যতম শ্রেষ্ঠ সংগীতশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম স্থান অধিকারীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। আর এবার এই পদকটি পেলেন রুনা লায়লা।

সোমবার (৩০ জুলাই) বিকালে আনুষ্ঠানিক ভাবে কণ্ঠশিল্পী রুনা লায়লার হাতে তুলে দেয়া হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য মো. আখতারুজ্জামানের হাত থেকে এই পুরস্কার নেন রুনা লায়লা।

পদক পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে রুনা লায়লা বলেন, পুরস্কার সব সময়েই আনন্দের। সব পুরস্কারই অনুপ্রেরণা যুগায়। কিন্তু আজকে আমাকে যে পুরস্কার দেয়া হলো এটা আমার কাছে অন্য এরকম এক সম্মানের। কারণ, এতে ফিরোজা বেগম আপার নামটা জড়িয়ে আছে।

এই পুরস্কারের গুরুত্ব বোঝাতে রুনা লায়লা আরো বলেন, বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে যখন আমাকে এই পুরস্কার বিষয়ে জানানো হয় ফোনে, আমাকে জিজ্ঞেস করা হয় আপনাকে আমরা ‘বেগম ফিরোজা বেগম পুরস্কার ২০১৮’ দিতে চাইছি। আপনি কি গ্রহণ করতে রাজি আছেন? আমি বললাম, গ্রহণ না করারতো কোনো কারণই নেই। এটা আমাকে জিজ্ঞেস করাই উচিত হয়নি। কারণ এটা এতো বড় একটা সম্মান! এতো বিশাল একজন শিল্পীর নাম আছে এটাতে, আমি কীভাবে গ্রহণ না করে থাকতে পারি!

ফিরোজা বেগমের কথা তুলে ধরে রুনা লায়লা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, বিশ্বব্যাপী নজরুল গীতির জন্য এক নামে ফিরোজা আপাকে সবাই চেনেন। উনার সময়ে আমাদের শিল্পীদেরকে যেভাবে উৎসাহ দিয়েছেন এটা বলার মতো না। উনার সাথে খুব ঘনিষ্ঠ না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সাথে দেখা হয়েছে। ওইটুকুর মধ্যেই তিনি আদর করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। আর এই মানুষটার নামে দেয়া পদকটি আমাকে দেয়া হলো, এটা আমার জীবনের সবচেয়ে বড় পদক হয়ে থাকবে। পৃথিবীতে গান যতোদিন থাকবে, ফিরোজা বেগম আপার নামও ততোধিক থাকবে।

Reneta

সম্মাননা হিসেবে রুনা লায়লাকে দেওয়া হয় দুই ভরি সোনার একটি পদক ও এক লাখ টাকার চেক।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাবিফিরোজা বেগমরুনা লায়লালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিতাস গ্যাসের বিতরণ লাইনে গ্যাসের চাপ কম থাকবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চান প্রথমবার নির্বাচিত এমপিরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের উৎস

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাহিদ ইসলামের বাসায় শিশুদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT