চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার জীবনের দীর্ঘ সময় লকডাউনে কাটিয়েছি: সঞ্জয় দত্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২০
বিনোদন
A A

লকডাউনে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত আছেন মুম্বাইতে। আর তার স্ত্রী ও সন্তানের আটকা পড়েছেন দুবাইতে। পরিবারের জন্য মন অস্থির হয়ে আছে তার। এক সাক্ষাতকারে সঞ্জয় দত্ত কথা বলেছেন করোনাভাইরাসের কারণে ঘরবন্দি জীবন প্রসঙ্গে।

পৃথিবীর নানাদেশ ঘুরে বেড়ান সঞ্জয় দত্ত। কিন্তু এখন একেবারেই ঘরে আটকা। ঘরবন্দি থাকার অনুভূতি জিজ্ঞেস করলে সঞ্জয় দত্ত বলেন, ‘অভিনয়ের জন্য শরীর এবং মন দুটোই লাগে। এই আইসোলেশনের কারণে আমি আমার ব্যাটারি রিচার্জ করার সুযোগ পেয়েছি। বিশ্রাম নিতে পারছি এবং পরবর্তী চরিত্রগুলোর জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার সময় পেয়েছি। জটিল চরিত্রগুলোতে অভিনয়ের প্রস্তুতির জন্য অনেক সময় এবং শক্তি লাগে। এই চরিত্রগুলোই আমার ভালো লাগে। ভার্চুয়ালি পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেও অনেক সময় কাটছে। লকডাউন যখন ঘোষণা করা হয়েছে, মান্যতা এবং সন্তানরা তখন দুবাইতে। অতীতে আমার জীবনের দীর্ঘ সময় লকডাউনে কাটিয়েছি। তখন এবং এখনও আমি আমার পরিবারকে মিস করছি। আমার জন্য তারাই সব। টেকনোলজিকে ধন্যবাদ। তাদের দেখতে পারি, কথা বলতে পারি সারাদিনে অনেকবার। কিন্তু তবুও খুব মিস করছি। এই সময়টা শিক্ষা দিয়েছে যে জীবন ভঙ্গুর এবং ভালোবাসার মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর মূল্য অনেক।’

‘করোনাভাইরাস পৃথিবী থেকে চলে যাওয়ার পরে নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে চান?’-জিজ্ঞেস করা হয় সঞ্জয় দত্তকে। উত্তরে তিনি বলেন, ‘কোনো পরিবর্তন চাই না। তবে হ্যাঁ, আমার পরিবারকে এক ছাদের নিচে পেতে চাই। আমার জীবন যেভাবে চলছে, তা নিয়ে আমি সন্তুষ্ট। অপেক্ষা করছি লকডাউন শেষ হওয়ার এবং পরিবারকে কাছে পাওয়ার। যদিও তারা ভার্চুয়ালি আমার সঙ্গে আছে। কিন্তু এই থাকায় পার্থক্য আছে। পিতা এবং স্বামী হিসেবে তাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছি। যদিও জানি যে তারা ভালো আছে।’

এই বলিউড তারকা আরও বলেন, ‘সময় অনেক মূল্যবান। এই মহামারি আমাদের শেখাচ্ছে, যখন সময়ের বিলাসিতা থাকে, তখন অনেক কিছুই করা যায়’

সন্তানরা ভিডিও কলে সঞ্জয় দত্তের সঙ্গে মজার মজার কাণ্ড করছে। সেটা দেখে ভালো সময় কাটছে বলে জানান এই তারকা। এছাড়াও তিনি ব্যায়াম করেন, পরবর্তী চরিত্রে ডায়ালগ প্র্যাকটিস করেন মাঝে মাঝে। সারাদিনই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন।

১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার ঘটনার পর, হামলাকারীর কাছ থেকে অবৈধ অস্ত্র কেনার অভিযোগে সঞ্জয় দত্তর সাজা হয়। আট ফুট বাই দশ ফুটের একটি সেলে বাস করতেন তিনি। চার বছর তিন মাস ১৪ দিন কারাগারে ছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাগারলকডাউনলিড বিনোদনসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাকালে পণ্য সরবরাহে কৃষকদের বড় ক্ষতি হচ্ছে: সিপিডি

পরবর্তী

করোনাভাইরাস: দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা

পরবর্তী

করোনাভাইরাস: দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা

করোনাভাইরাস

করোনাভাইরাস: সামাজিক দূরত্বের এ সময় এক জানাজায় লাখো মানুষ

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT