চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার জীবনের অনেক প্রথমের সঙ্গে চ্যানেল আই জড়িত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘কোটি প্রাণে মিশে, আমরা এখন ২০-এ’-এই স্লোগানকে সামনে রেখে ১ অক্টোবর চ্যানেল আই পা রাখছে বিশ বছরে। শতভাগ পেশাদারিত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে ১৯ বছর পার করার এই অধ্যায়। যে চ্যানেল নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা নিয়ে কথা বলেছেন অনেক গুণীজন।

চ্যানেল আইয়ের কুড়ি বছরের পদযাত্রায় কথা বলেছেন এ সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

নিজের অভিনয় জীবনের অনেক প্রথমের সাথে চ্যানেল আই নামটি জড়িয়ে আছে জানিয়ে চ্যানেল আই অনলাইনকে জয়া আহসান বলেন, আমার অভিনয় জীবনের শুরুটাই চ্যানেল আই দিয়ে। আমার প্রথম নাটকে অভিনয় করাও চ্যানেল আইয়ের জন্য। সেই নাটক করেই আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। সেই নাটক করেই অ্যাওয়ার্ড-এর জন্য প্রথম নমিনেশন পেয়েছিলাম সেটাও চ্যানেল আইয়ের জন্য। আমার জীবনের প্রথম সিনেমা, সেটাও চ্যানেল আইয়ের। আমার জীবনের অনেক প্রথমের সাথেই চ্যানেল আই জড়িয়ে আছে।

চ্যানেল আইকে নিজের ঘরের মতো মনে করেন জানিয়ে ‘ডুবসাঁতার’ খ্যাত এই অভিনেত্রী বলেন, চ্যানেল আইকে এখন আর আমার একটা চ্যানেল মনে হয় না, এটি আমার একটা পরিবার, আমার ঘরবাড়ির মতো মনে হয়। হয়তো এখন আমি খুব কম কাজ করি, সেই জায়গা থেকে নাটকও কম করা হয়। কিন্তু চ্যানেল আই সব সময় আমার পরিবার, আমার আত্মার সম্পর্ক। চ্যানেল আইয়ের জন্য সব সময় আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা। আশা করি আমি যতোদিন কাজ করবো চ্যানেল আই অন্য সবার মতো আমার মাথার উপর ছায়া হয়ে থাকবে।

‘চ্যানেল আইয়ের সাগর ভাইয়ের কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। পরিবারে যেমন মা-বাবা থাকেন, মিডিয়ায় সাগর ভাই আমার তেমন অভিভাবক। তিনি আমার মাথার উপর ছায়া হয়ে আছেন।’, বলছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান মালার মধ্যে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান কোনটি?-এমন প্রশ্নে জয়া বলেন, আমার ভীষণ পছন্দ ‘হৃদয়ে মাটি ও মানুষ’। আর প্রতি ঈদের সময় ‘কৃষকের ঈদ আনন্দ’টা দারুণ লাগে। আমি রীতিমত এই অনুষ্ঠানের ভক্ত।

বর্তমানে নিজের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’র প্রথম চলচ্চিত্র ‘দেবী’র মুক্তি নিয়ে ব্যস্ত আছেন জয়া আহসান, চলছে প্রচারণা ও শেষ সময়ের গোছগাছ। অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে রানু চরিত্রে তিনি অভিনয়ও করেছেন। ছবিটি আসছে অক্টোবরের মাঝামাঝিতে মুক্তির পরিকল্পনা করছেন তিনি। সেই সাথে আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘এক যে ছিলো রাজা’। ভাওয়াল সন্ন্যাসের কাহিনি থেকে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী।

ছবি: ওবায়দুল হক তুহিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনম বিশ্বাসকৃষকের ঈদ আনন্দচ্যানেল আইজয়া আহসানদেবীলিড বিনোদনহৃদয়ে মাটি ও মানুষ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT