চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিমান পরিচালনা করতে প্রধানমন্ত্রী’র আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ন ২২, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিমান পরিচালনা করতে বিমান কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশের বহরে যুক্ত হওয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘গাঙচিল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের দায়িত্বরতদের উদ্দেশ্যে বলেছেন: যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর আরো বেশ কিছু দেশে যাত্রীসেবা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। সামনে প্রয়োজন অনুযায়ী আমরা আরো কিছু বিমান ক্রয় করব। আর আমার ‘গাঙচিল’ যেন ভালোভাবে ডানা মেলে উড়তে পারে, সবাই যত্ন নিবেন।

তিনি আরও বলেন: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকেই বলেছিলেন, এ দেশ কী হবে? এ দেশ কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সে প্রচেষ্টায় নেওয়া হয়েছিল। প্রথমবার পাঁচ বছর আর এবারের ১০ বছর, এই সময়ের মধ্যেই বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা একটি উন্নত জায়গায় নিতে সমর্থ হয়েছি।

বিমানের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন: বিমান বাংলাদেশের স্বাধীনতার একটি প্রতীক। পৃথিবীর বিভিন্ন দেশে যখন আমাদের বিমান যায়, তখন পৃথিবীর মানুষ বাংলাদেশকে চিনবে-জানবে এবং বুঝবে। বিমান পরিচালনার ক্ষেত্রে আপনাদেরকে (দায়িত্বরত) আমি বলবো, আপনারাও সেই আন্তরিকতার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিমান পরিচালনা করবেন।

তিনি আরও যোগ করেন: দেশ যদি উন্নত হয়, দেশের অর্থনীতি যদি স্বাবলম্বী হয়; দেশের উন্নয়নের অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে তাহলে সকল পরিবার সকলেই সুন্দর জীবন যাপন পাবে। আমাদের লক্ষ্য সেটাই। আমরা চাই তৃণমূলের একজন মানুষকেও যেন একটি সুন্দর জীবন দিতে পারি। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। জীবনকে আরো উন্নত করার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি।

Reneta

প্রধানমন্ত্রী বলেন: প্রথমবার যখন আমি প্রধানমন্ত্রী হই সিলেট এবং চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর করে দেই।  যে জিনিসগুলো আমরা এনে দিচ্ছি এগুলো যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয় যায়। বিমানের যারা সঙ্গে সম্পৃক্ত আছেন এটি সকলের নিজেদের দায়িত্ব। এটা নিজস্ব সম্পদ সে কথাটা মনে রেখে আপনাদের কাজ করতে হবে।

এরআগে প্রধানমন্ত্রী সকাল ১১.৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে গাঙচিল’র শুভ উদ্বোধন করেন।  উদ্বোধনের পর সর্বাধুনিক প্রযুক্তির এ বিমানটি আজ বিকাল সাড়ে পাঁচটায় প্রথম বাণিজ্যিক ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।  এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

এর আগে গত ২৫ জুলাই কোনো যাত্রা বিরতি ছাড়াই সিয়াটল থেকে সরাসরি ঢাকায় এসে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩য় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘গাঙচিল’। এর মধ্যে দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াচ্ছে ১৫।

বিমান সূত্র জানাচ্ছে: প্রধানমন্ত্রী সবক’টি ড্রিমলাইনারের নামকরণ করেন। ‘আকাশবীণা’ নামের প্রথম বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি গত বছরের আগস্টে এখানে আসে। ‘হংসবলাকা’ নামের দ্বিতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি আসে গত বছরের ডিসেম্বরে।

Jui  Banner Campaign
ট্যাগ: গাঙচিলপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT