চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার আশেপাশের মানুষদেরই আফসোস হচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের শুরু থেকেই লড়েছেন ইনজুরির সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে ছিল হাঁটুর চোট। সব প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে তিন ফরম্যাটেই নিয়মিত হতে শুরু করেছিলেন তাসকিন আহমেদ। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে একের পর ইনজুরিতে মাঠের খেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন এই ডানহাতি পেসার।

কোমড়ের চোট থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে গিয়েছিলেন আয়ারল্যান্ড সফরে। ফিরতে হয়েছে চোট নিয়ে। ডান হাতের তালুতে চোট পাওয়া তাসকিনের সুস্থ হতে লাগবে কমপক্ষে দুই সপ্তাহ।

মঙ্গলবার চতুর্থ আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে ৫ ওভার বোলিং করার পর থার্ডম্যানে ফিল্ডিং করার সময় বল লেগে তালু ফেটে যায় তাসকিনের। লাগে দুটি সেলাই। দুই মাস আগে একই জায়গা ফেটেছিল। তখন লেগেছিল ৬ সেলাই। রোববার বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে হাত দেখাতে আসেন তাসকিন। পরে জানান ইনজুরির খবর।

Banglabid

বার বার ইনজুরিতে পড়ায় আক্ষেপ নিয়ে তাসকিন বলেন, ‘আমার আশেপাশের মানুষদেরই আফসোস হচ্ছে। আমার কথা না হয় বাদই দিলাম। পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধুরা সবাই আফসোস করছে। আমার কেমন অনুভব হচ্ছে সেটা আমি ভালো জানি। তবে এসব জীবনের অংশ, আর আহামরি কিছু তো হয়ে যায়নি। বয়স আছে সামনে ভালো করার।’

)

তাসকিন প্রায় চার মাস ভুগেছেন মেরুদণ্ডের ব্যথায়। ইনজেকশন পুশ করার পর সুস্থ হয়ে বল হাতে নেন নতুন উদ্যমে। কোমড়ের চোট  থেকে সুস্থ হলেও ধানমন্ডিতে অনুশীলনের সময় বলের আঘাতে ফেটে যায় তালু। সেই তালুতেই আবার নতুন আঘাত! দুর্ভাগ্য সরে গিয়ে সুসময়ের অপেক্ষায় এই তরুণ।

‘আমি বলতে চাই না সামনে আমার অনেক সময় আছে। পেস বোলার হিসেবে আমাদের প্রতিটা মাস গুরুত্বপূর্ণ, এই সময়টা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আমি চাই সবসময় খেলার মধ্যে থাকতে, ভালো করতে। কিন্তু শেষ এক বছর ধরে ইনজুরি নিয়ে খেলে যাচ্ছি, সব মিলিয়ে একটু খারাপ গেল। আমি এখন ভালো সময়ের অপেক্ষায় আছি। আমি আমার মত কঠোর পরিশ্রম করে যেতে পারি, বাকিটা…।’

Reneta

শ্রীলঙ্কায় নিধাস ট্রফি খেলার সময় মেরুদণ্ডের নিচের অংশে চোট পান তাসকিন। দেশে ফিরে প্রিমিয়ার লিগ শেষ করে চিকিৎসার আওতায় আসেন। চলে পুনর্বাসন প্রক্রিয়া। ফর্ম ও ইনজুরির কথা ভেবে তাকে আফগান সিরিজের দলে রাখেননি নির্বাচকরা।

পুরোদমে বোলিং শুরু করতে না পারায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলেও বিবেচিত হননি তাসকিন। সুযোগ এসেছিল আয়ারল্যান্ডে। কিন্তু তালুর চোটে আবারো চলে গেলেন ক্রিকেটের বাইরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT