চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমানত ও ঋণের সুদ হারের ব্যবধান এখন ৪ শতাংশ

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:৫৩ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

ব্যাংকিং খাতে কমে এসেছে আমানত ও ঋণের সুদ হারের পার্থক্য (স্প্রেড)। তবে সার্বিকভাবে আমানত ও ঋণের সুদ হারের পার্থক্য কমলেও নির্ধারিত সীমার উপরেই রয়েছে বেসরকারি ও বিদেশি ব্যাংকের স্প্রেড।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং খাতে এখনও আমানতের সংকট বিদ্যমান। তাই আমানত সংগ্রহে বেশি মুনাফা দিতে হচ্ছে। এ কারণে স্বাভাবিকভাবেই বেশি সুদে ঋণ বিতরণ করতে হচ্ছে।

এ বিষয়ে ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, স্প্রেড ৪ শতাংশে নেমে এসেছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমানতের সুদ হার বেড়ে গেছে। অন্যদিকে খেলাপি ঋণ বাড়ছে। স্প্রেড কমে আসার পেছনে এই দুটোর প্রভাব রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে ব্যাংক খাতের গড় ঋণ-আমানত অনুপাত হারের পার্থক্য ছিল ৪ দশমিক শূন্য ৩ শতাংশ। তবে আগস্ট মাসে এই হার নেমে এসেছে ৪ শতাংশে।

রাষ্ট্রায়ত্ত্ব ও বিশেষায়িত ব্যাংকগুলোর স্প্রেড সবচেয়ে কম হলেও বেশি রয়েছে বিদেশি ও বেসরকারি ব্যাংকগুলোর। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের আমানত-ঋণের সুদহারের পার্থক্য ২ দশমিক ১৯ শতাংশ, বিশেষায়িত ব্যাংকের ১ দশমিক ৮৪ শতাংশ, বিদেশি ব্যাংকের ৬ দশমিক ৭৩ শতাংশ এবং বেসরকারি ব্যাংকের ৪ দশমিক ১২ শতাংশ।

Reneta

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গড় স্প্রেড হার কমলেও অধিক সুদে আমানত সংগ্রহ করছে অনেক ব্যাংক। ঋণ বিতরণ করছে তুলনামূলক আগের চেয়ে বেশি সুদে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, এই মুহূর্তে আমানতের বিপরীতে সরকারি ব্যাংকগুলো গড়ে ৪ দশমিক ৩১ টাকা মুনাফা দিচ্ছে। অন্যদিকে ঋণের বিপরীতে সুদ নিচ্ছে গড়ে ৬ দশমিক ৬৮ টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর আমানত সংগ্রহের সুদ হার ৫ দশমিক ৭১ টাকা এবং ঋণের বিপরীতে সুদ হার ৭ দশমিক ৫৬ টাকা। বিদেশি ব্যাংকগুলোর ক্ষেত্রে আমানত ও ঋণের সুদ হার যথাক্রমে ২ দশমিক ৪৫ ও ৯ দশমিক ৪৮ টাক।

৪০টি বেসরকারি ব্যাংকের মধ্যে ৪ শতাংশ সীমানার বাইরে রয়েছে ২২টি ব্যাংক। সার্বিকভাবে বেসরকারি ব্যাংকগুলোর স্প্রেড হার ৪ দশমিক ১২ শতাংশ।

এদের মধ্যে ৫টি ব্যাংক অবস্থান করছে নির্ধারিত স্প্রেড সীমার অনেক উপরে। সেগুলো হলো- ডাচ বাংলা ব্যাংক, সীমান্ত ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

ব্যাংকগুলোর স্প্রেড সীমা যথাক্রমে ৮ দশমিক ৫২, ৫ দশমিক ২৩, ৫ দশমিক শুন্য ৫, ৫ দশমিক ৬২ এবং ৫ দশমিক ৬৮ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমানতঋণবাংলাদেশ ব্যাংকব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থানায় মামলা না নেয়ায় ৪ মাস পর মরদেহ উত্তোলন

পরবর্তী

দশ বছরে ৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে: অর্থমন্ত্রী

পরবর্তী
অর্থমন্ত্রী

দশ বছরে ৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে: অর্থমন্ত্রী

নেইমারের সেঞ্চুরির ম্যাচে সেনেগালে আটকাল ব্রাজিল

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT