চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমানতকারীর মৃত্যুর পর টাকা পাবেন নমিনিই

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৯:২২ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A
ঋণ খেলাপি

আবারও নমিনির পক্ষেই অবস্থান নিয়ে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বলছে, ব্যাংকে টাকা রেখে কোনও আমানতকারীর মৃত্যু হলে তার নমিনি ছাড়া অন্য কারও কাছে টাকা দেওয়া যাবে না।

রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি  করে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এই নির্দেশনা পাঠিয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জারি করা ছয় নম্বর প্রজ্ঞাপন মেনে চলতে হবে।

এর আগে, গত বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি মামলার রায়ে মৃত ব্যক্তির ব্যাংকে রেখে যাওয়া টাকা উত্তরাধিকারের ভিত্তিতে বণ্টনের নির্দেশ দেন। রায়ে বলা হয়, আমানতের অর্থ নমিনি নয়, আইনসঙ্গত উত্তরাধিকারীরা পাবেন। নমিনি সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের হেফাজতকারী মাত্র।

আদালতের ওই রায়ের পর অনেক ব্যাংক নতুন হিসাব খোলার সময় নমিনিকে টাকা না-ও দেওয়া হতে পারে-এই মর্মে অঙ্গীকারনামা নেওয়া শুরু করে।

এরপর ১৯ এপ্রিল ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ছয় নম্বর প্রজ্ঞাপনটি জারি করেছিল। অবশ্য আমানতকারীর মৃত্যুর পর নমিনির বিষয়ে এর আগেও কয়েকবার এই ধরনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেশ কয়েকটি ব্যাংক নমিনিকে অর্থ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক-কোম্পানি আইন মানছে না বলে অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই ধরনের নির্দেশনা জারি করা হয় বলে জানা গেছে।

Reneta

বাংলাদেশ ব্যাংকের ওই ছয় নম্বর প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, কিছু কিছু তফসিলি ব্যাংক আমানতকারীর মনোনীত নমিনির কাছ থেকে এ মর্মে অঙ্গীকার আদায় করছে যে, আমানতকারীর মৃত্যুর পর তাদের মনোনীত নমিনি বা নমিনিরা মৃত ব্যক্তির হিসাবে রক্ষিত আমানতপ্রাপ্তির যোগ্য বা উপযুক্ত প্রাপক হিসেবে বিবেচিত নাও হতে পারেন। বিষয়টি ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত)-এর ১০৩ ধারায় বর্ণিত নির্দেশনার পরিপন্থী। এ অবস্থায় আমানতকারী বা আমানতকারীদের মৃত্যুর পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে রক্ষিত আমানতের অর্থ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত)-এর ধারা ১০৩ অনুসরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক-কোম্পানি আইনের ওই ধারায় বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির কাছে রক্ষিত কোনও আমানত যদি একক ব্যক্তি বা যৌথভাবে একাধিক ব্যক্তির নামে জমা থাকে, তাহলে ওই একক আমানতকারী এককভাবে বা ক্ষেত্রমতো যৌথ আমানতকারীরা যৌথভাবে নির্ধারিত পদ্ধতিতে এক বা একাধিক ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। আমানতকারীর মৃত্যুর পর আমানতের টাকা মনোনীত ব্যক্তি বা ব্যক্তিদের দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকব্যাংক-কোম্পানি আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT