চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমানউল্লাহ আমান ও আফরোজা আব্বাসের প্রার্থিতা স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান ও ঢাকা-৯ আসনের প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের মনোনয়নের প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে। শনিবার তাদের আপিল শুনানির ফলাফল নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হবে।

শুক্রবার বিকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তাদের শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ৩ ও ১০ বছরের দণ্ডিত আসামি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন বিএনপির এই নেতা। শুনানিতে তার আবেদন স্থগিত করা হয় এবং শুনানির তৃতীয় দিন তা সুরাহা করা হবে বলে জানানো হয়েছে।

শুনানি শেষে সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, আফরোজা আব্বাসকে ব্যাংক ডিফল্টার দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেছিল। আমরা নির্বাচন কমিশনে আপিল করার পর আজ বলেছি আফরোজা আব্বাস ব্যাংক ডিফল্টার না।

তিনি বলেন, ২০১২ সালে একটা জাজমেন্ট হয়েছে, সেই জাজমেন্টে বলা হয়েছে তিনি ডিফল্টার না। কিন্তু সেটার পক্ষে আপিল করা হলেও সেটা করা হয়নি বা বহাল আছে। আমরা সেই জাজমেন্টটা দেখিয়েছি। বাংলাদেশ ব্যাংক সিআইবি রিপোর্টে তার নাম দেখিয়েছে, সেটা ২০১২ সালের পর আর দেখাতে পারে না। আমরা সব বিষয় তুলে ধরেছি। কমিশন বলেছে কাল সব যাচাই বাছাই শেষে আমাদের জানাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরোজা আব্বাসআমানউল্লাহ আমানএকাদশ জাতীয় নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬

প্রমিজ ডে: ভালোবাসার সপ্তাহে অঙ্গীকারের দিন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভারতের বিপক্ষে খেলার বিনিময়ে পাকিস্তানকে ‘ছাড়’ দিয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT