চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা: নাসির হোসেন

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১:৩৫ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ঢাকা আসর শেষে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রামেও জয়ের ধারা ধরে রেখে দলকে শীর্ষস্থানেই দেখতে চান ডায়নামাইটসের অলরাউন্ডার নাসির হোসেন।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একথা বলেন নাসির হোসেন।

চলতি বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচে তিন জয়ে শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে তাদের হোম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে নিজেদের প্রস্তুতি সম্পর্কে নাসির গণমাধ্যমকর্মীদের বলেন: চিটাগংয়ের মাঠে চিটাগংয়ের সঙ্গে খেলা এটা খুবই উপভোগ্যকর। আমরা এখন যেমন খেলছি সেটা অব্যাহত রাখতে চাই। এই খেলাটাই আমরা পরবর্তী ম্যাচগুলোতেও খেলতে চাই যেন আমাদের শীর্ষস্থান অটুট থাকে। এটাই আমাদের লক্ষ্য।

দল যখন ফর্মে রয়েছে নাসিরের ব্যাট ও তখন হাসছে। তিন নম্বরে ব্যাট করতে নেমে দুই ম্যাচে করেছেন ৮১ রান। সর্বোচ্চ করেছেন ৪৩। বল হাতেও সফল নাসির চার ম্যাচে বল করে নিয়েছেন দুই উইকেট।

নিজের এমন পারফরম্যান্সে নাসির বলেন: আমি ব্যাটিং উপভোগ করছি, তিনে ব্যাট করে দুই ম্যাচে রান পেয়েছি, অবশ্যয় ভালো লাগছে। আর রান যদি ১১ নাম্বারে ব্যাট করেও পান তাহলেও ভালো লাগবে।

বিপিএলে নিজের ব্যাটিং বোলিং দুটোই উপভোগ করছেন নাসির
বিপিএলে নিজের ব্যাটিং বোলিং দুটোই উপভোগ করছেন নাসির
Reneta

জাতীয় দলের নিউজিল্যান্ড সফরে ২২ সদস্যে নেই নাসির, এই বিপিএল দিয়ে কি কোনো প্রমাণ দিতে চান কিনা নিজের ফর্ম নিয়ে এমন প্রশ্নের জবাবে নাসির বলেন: আসলে খেলোয়াড়দের লাইফে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সেরকম আমার কাছেও গুরুত্বপূর্ণ। প্রমাণ দেওয়ার কিছু নেই, আমি বাচ্চা না। আমার লক্ষ্য ব্যাট করা জয়লাভ করা।

বিপিএলের ঢাকা পর্ব শেষে ঢাকার সঙ্গে ছয় পয়েন্ট করে ঝুলিতে ভরছে  বরিশাল বুলস ও খুলনা টাইটান্স। তবে নেট রান রেটে ( +১.৬৫৭) এগিয়ে থেকে টুর্নামেন্টের শীর্ষে রয়েছে ঢাকা ডায়নাইমাইটস।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে হোম টিম চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT