চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের মনেই হয়নি আমরা অভিনয় করছি: শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০২০
বিনোদন
A A

২০ অক্টোবর ২৫ বছর পূর্ণ করবে আদিত্য চোপড়া পরিচালিত ভারতীয় ইতিহাসের অন্যতম রোমান্টিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ভারতের সিনেমার ইতিহাসে এই ছবিটি এখনও সবচেয়ে বড় ব্লকবাস্টারগুলোর একটি। সবচেয়ে দীর্ঘদিন থিয়েটারে চলা সিনেমাও এটি।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে শাহরুখের নাম ছিল রাজ। আর কাজলের নাম ছিল ‘সিমরান।’ সিনেমার ২৫ বছর উপলক্ষে শাহরুখ ও কাজল এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন আমেরিকার ম্যারি ক্লেইরি ম্যাগাজিনে।

শাহরুখ বলেন, ‘রাজ এবং সিমরানের পর্দার রসায়ন আসলে কাজলের সঙ্গে বাস্তবের খাটি বন্ধুত্বেরই প্রতিফলন। ক্যামেরার সামনে সবকিছু এত অর্গানিক ছিল যে আমাদের মনেই হয়নি আমরা অভিনয় করছি। দৃশ্যগুলো নিয়ে কোনো পরিকল্পনাও করতাম না। নিজের গতিতে চলতে দিতাম। কোনো কিছু পছন্দ না হলে সেটা কোনো ফর্মালিটি ছাড়াই বাতিল করতাম।

কাজল বলেন, ‘স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল, শুরু থেকে শেষ পর্যন্ত। কাজে সময় কোন অংশেই শুনতে হয়নি যে আমি ছবির গল্পে নেই। এখনও এই ছবির মাঝেই ডুবে আছি।’

ছবির সাফল্যের পেছনে পুরো অবদান আদিত্য চোপড়ার অসাধারণ গল্প নির্মাণের, এমনটাই মনে করেন শাহরুখ। তিনি বলেন, ‘কয়েকজন বন্ধু একটি বিষয় উপভোগ করছে, এমনটাই ছিল ছবিতে কাজ করার অভিজ্ঞতা। আদিত্য চোপড়া নিজের কাজের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। ছবিতে কণ্ঠ আমাদের ছিল, কিন্তু আবেগগুলো ছিল তার।’

শাহরুখ আরও বলেন, “সিনেমাটি এমন সময়ে এসেছিল যখন দর্শক ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো গল্প এবং আমার ও কাজলের মতো জুটিকে সহজেই গ্রহণ করেছিলেন।”

Reneta

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ১০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিল। ৪ কোটি রুপি খরচ করে নির্মাণ করা এই ছবি আয় করেছিল ৫৩.৫০ কোটি রুপি। কইমই

Jui  Banner Campaign
ট্যাগ: কাজলশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT