চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের বিজয়ের যাত্রা শুরু: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

দেশের মানুষ গণতন্ত্র চায়, স্বৈরতন্ত্র চায় না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বিজয়ের যাত্রা শুরু হয়েছে। মানুষের সব অধিকার কেড়ে নিয়ে সরকার ক্ষমতায় চেপে বসে আছে। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

রোববার ১৯ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের শোভাযাত্রা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে চায়। এদেশের মানুষ তারেক রহমানকে দেশে দেখতে চায়। এই দেশের মানুষ গণতন্ত্র চায়, স্বৈরতন্ত্র চায় না।

তিনি আরও বলেন, এদেশের মানুষ কথা বলতে চায়, তাদের স্বাধীনতা ভোগ করতে চায়। গণতন্ত্র রক্ষায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে সংগ্রাম করব এবং শেষ পর্যন্ত আমরা বিজয় অর্জন করব। আমাদের বিজয়যাত্রা শুরু হলো।

দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে দলটির বিজয় শোভাযাত্রা শুরু হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

শোভাযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন।

Reneta

এর আগে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। একপর্যায়ে বিজয় শোভাযাত্রা অনেকটাই খালেদা জিয়ার মুক্তির মিছিলে পরিণত হয়।

বিএনপি নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও বিভিন্ন রকম ফেস্টুন হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন। খালেদা জিয়ার বক্তব্য সংবলিত বিভিন্ন রঙের গেঞ্জিও পরিধান করেছেন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT