চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের দেখে অন্যদের নির্বাচন শেখা উচিত: কাঞ্চন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

‘ভোটের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দ্বিমুখী হলেও আমরা এক। আমাদের দেখে দেশবাসীর জানা উচিত। অন্যদের নির্বাচন শেখা উচিত।’

শুক্রবার দুপুরে চলমান দ্বির্বার্ষিক শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে একে অন্যকে দেখে জড়িয়ে ধরলেন দুই সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। এসময় গণমাধ্যমকে উদ্দেশ করে ইলিয়াস কাঞ্চন উপরের মন্তব্যটি করেন।

তিনি বলেন, ভোট কীভাবে করতে হয়, প্রার্থীদের আচরণ কেমন হবে তা আমাদের দুই সভাপতি প্রার্থীর আচারণই বলে দিচ্ছে। একজন আরেকজনকে ধাওয়া করে, গুলি করে কিন্তু আমরা শিল্পী। আমাদের মধ্যে এসব নেই। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এটাই শিল্পীদের পরিচয় দেয়।

এসময় মিশা সওদাগর বলেন, কাঞ্চন ভাইয়ের সাথে নির্বাচন করতে পেরে আমি সম্মানিত। তিনি অত্যন্ত ভালো মানুষ, ভালো অভিনেতা। তবে আমি জয়ের ব্যাপারে ৬০ ভাগ আশাবাদী।

মিশা ৬০ ভাগ আশাবাদী বলার প্রেক্ষিতে কাঞ্চন হাসিমুখে বলেন, শিল্পীরা সবাই খুব ভালো অভিনয় করে। যারা ভালো অভিনয় করে তাদের ব্যাপারে আগেই কিছু বলতে চাই না। আমি ভোটের ফলাফলে বিশ্বাসী।

সকাল ৯টা থেকে শুরু হয়েছে দুই বছর মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিন শুরু থেকেই নির্বাচনস্থলে উপস্থিত হন দুই প্যানেলের প্রার্থীরা। নিজের প্যানেলের সদস্যদের নিয়ে আগত অভিনয়শিল্পীদের সাথে কুশলবিনিময় করতেও দেখা যায়।

Reneta

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমি ও মোহাম্মদ হোসেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি মিশা-জায়েদ এবং অন্যটি কাঞ্চন-নিপুণের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাইমনইলিয়াস কাঞ্চনএফডিসিচিত্রনায়কজায়েদজায়েদ খানডিপজলনায়িকানিপুণনিরবনির্বাচননির্বাচন ২০২২ভোটমিশামিশা সওদাগরলিড বিনোদনশিল্পীশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT