চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের জন্য অনেক বড় পাওয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক অভিষেকেই নাম লিখিয়েছিলেন রেকর্ডের পাতায়। সেই মিরাজই ইংলিশদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের ম্যাচের নায়ক। সেরা খেলোয়াড় মিরাজই এলেন সংবাদ সম্মেলনে। জানালেন এই সিরিজ জয় কতটা মর্জাদার।

এই সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলতে পেরেছে মাত্র একটি টি-টুয়েন্টি। সেটিও আবার ২০২১ বিশ্বকাপে। টি-টুয়েন্টিতে বাংলাদেশের ১৭ বছরের পথচলায় এটিই প্রথম সিরিজ।

বাংলাদেশের সঙ্গে খেলার ব্যাপারে অনাগ্রহের এমন নজির আর দেখায়নি কেউ। প্রথম সিরিজেই ইংল্যান্ডকে হারিয়ে (২-০) মোক্ষম জবাব দিয়েছে সাকিব আল হাসানের দল। এই জয়ের মর্জাদাও তাই অনেক।

মিরাজের বেশি ভালো লাগার কারণও এটি। সংবাদ সম্মেলনের শুরুতেই এ অলরাউন্ডার বললেন, ‘এই প্রথম আমরা ইংল্যান্ডের সাথে সিরিজ জিতেছি, তাও টি-টুয়েন্টি। ওরা তো বিশ্বচ্যাম্পিয়ন দল। বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে নিজেদের কাছে খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, ওদের সাথে আমাদের খেলা বেশি হয় না। খেলার তেমন সুযোগও পাই না। ২০ বছরে মনে হয় ১০টা টুয়েন্টিও খেলিনি ওদের সাথে। এটাই প্রথম সিরিজ ছিল। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যেহেতু আমরা সিরিজটা জিতেছি।’

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না মিরাজ। মিরপুরে ফিরেই ইংলিশ-বধে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আস্থার প্রতিদান দিতে পেরে খুশি এ ক্রিকেটার।

‘টিম ম্যানেজমেন্ট আমার ওপরে ভরসা করে আমাকে এই ম্যাচে খেলিয়েছে। মনে করেছে, আমি এই ম্যাচে খেললে দলকে কিছু একটা দিতে পারব; বিশেষ করে এই উইকেটে। তারা যে আমাকে বিশ্বাস করেছিল, সেটার প্রতিদান দিতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।’

Reneta

’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজমিরপুরলিড স্পোর্টসসিরিজ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা চার বিশ্বকাপে অনুমান সঠিক ছিল, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT