চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের কোচিং প্যানেল এখন খুবই হাই-প্রোফাইল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ন ১৮, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের কোচিং প্যানেল ঢেলে সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুরুত্বপূর্ণ তিনটি পদে আনা হয়েছে পরিবর্তন। ক্রিকেটপাড়ায় কান পাতলেই শোনা যায় নতুন কোচিং প্যানেল নিয়ে সন্তুষ্টির কথা। কোচদের কাজ যাদের নিয়ে সেই ক্রিকেটারদের মতও অভিন্ন। বাংলাদেশ দলের সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন কোচিং প্যানেল এবার খুব বেশি সমৃদ্ধ হয়েছে।

টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাউথ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। তার আগে বিসিবি নিয়োগ দেয় সাবেক প্রোটিয়া পেসার চার্লস ল্যাঙ্গাভেল্ট (পেস বোলিং কোচ) ও নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টরিকে (স্পিন বোলিং কোচ)। চুক্তির মেয়াদ ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে রেখে দেয়া হয়েছে নিল ম্যাকেঞ্জিকে (ব্যাটিং কোচ)। ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন আরেক সাউথ আফ্রিকান রায়ান কুক।

বাংলাদেশের কোচিংয়ে সাউথ আফ্রিকানদের সংখ্যা দুই থেকে চার হওয়াও সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ। কোচদের নিজেদের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় ভালো হলে সুবিধা তো ক্রিকেটারদেরও।

‘ম্যাকেঞ্জির সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছি। সে অসাধারণ একজন ব্যাটিং কোচ। আমি ব্যক্তিগতভাবেও তার সঙ্গে কথা বলি ব্যাটিং নিয়ে। তার কিছু কিছু আইডিয়া ও ইনফরমেশন আমার ব্যাটিংয়ের জন্য খুব উপকারী হয়। আর ভেট্টরি আছে। ল্যাঙ্গাভেল্ট, উনার সঙ্গে আমি খেলেছিও শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে। উনি খুব ভাল মানুষ। আর উনার ক্যারিয়ারই বলে উনি কত ভালো বোলার ছিলেন। পেস বোলারদের জন্য খুব ভালো হবে।  এখন আমাদের কোচিং প্যানেল খুবই হাই-প্রোফাইল। আমাদের সবার জন্যই খুব ভালো (একই দেশের চার কোচ) একটা ইতিবাচক দিক।’

নতুন হেড কোচের প্রথম অ্যাসাইনমেন্ট হবে সেপ্টেম্বরে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজও আছে তার পরপরই। ডমিঙ্গোর কাজ অবশ্য শুরু হয়ে যাবে চলতি সপ্তাহ থেকেই। সামনের দুটি মিশনের জন্য প্রাথমিক দলে যে ৩৫ ক্রিকেটারকে ডাকা হয়েছে তাদের নিয়ে মিরপুরে সোমবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু হবে। ডমিঙ্গোর যোগ দেয়ার কথা দুইদিন পর, আগামী বুধবার।

পেসার তাসকিন আহমেদ মুখিয়ে আছেন নতুন হেড কোচের কাছ থেকে নতুন কিছু শিখতে, ‘কোনো সন্দেহ নেই এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ সে সাউথ আফ্রিকার মতো বড় দলের কোচ ছিলেন অনেক দিন ধরে। আশা করি আমরা যারা তরুণ আছি তারা অনেক কিছু নেয়ার চেষ্টা করব। আমি অপেক্ষা করছি। সামনে অনেক ক্যাম্প আছে। যদি সুযোগ পাই তাদের সঙ্গে কাজ করার, চেষ্টা করব যতটুকু সম্ভব নতুন নতুন জিনিস শিখে নিতে।’

Jui  Banner Campaign
ট্যাগ: কোচমাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT