চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাকে সহযোগিতা করুন: অপু বিশ্বাস

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১০:০৪ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
বিনোদন
A A
‘রাজনীতি’ ছবির সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস

‘রাজনীতি’ ছবির সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস

‘ওয়েলকাম ব্যাক।’ সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে স্বাগত জানান একজন সাংবাদিক। এরপর মিষ্টি হেসে টেবিলে গিয়ে বসলেন।

অপু বললেন, ‘আমি আপনার সঙ্গে একটু যোগ করতে চাই। বলতে চাই, ওয়েলকাম ব্যাক ইন আওয়ার ফ্যামিলি। আমি আপনাদের পরিবারেরই একজন ছিলাম। ফিরেছি সেই পরিবারেই।’

তিনি আরও বললেন, ‘অনেক দিন পর আপনাদের কাছে এসেছি নতুন ছবি নিয়ে। আমি নিয়মিত কাজ করতে চাই। আমাকে সহযোগিতা করুন।’

অনেক দিন পর সাংবাদিকদের মুখোমুখি হলেন অপু বিশ্বাস। এর মধ্যে ঘটে গেছে অনেক কিছু। পাল্টে গেছে চিত্রপট। সামনে এসেছে দীর্ঘদিন লুকিয়ে রাখা কিছু ঘটনা। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসে বেশ হাশিখুশি ছিলেন তিনি। এবার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র ‘রাজনীতি’। ছবির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো আজ।

‘রাজনীতি’ ছবি নিয়ে অপু বলেন, ‘এ ছবিতে শাকিব আর আমাকে দর্শক অন্যভাবে পাবেন। অন্যরকম চরিত্র। এটা হবে আমার ফিরে আসার বড় চমক। পুরো এক বছর পর পর্দায় আসছি।’

‘রাজনীতি’ ছবির সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস ও অতিথিরা

জানালেন, ‘রাজনীতি’ ছবির অডিও গান বিশ্বব্যাপী পরিবেশানার খবর জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে সনি ডিএডিসিকে। আর ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে অ্যারো মোশন আর্টস। এখানে ‘রাজনীতি’ ছবির ট্রেলার দেখানো হয়।

Reneta

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছবির পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, সনি ডিএডিসি ও অ্যারো মোশন আর্টসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘রাজনীতি’ ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ। ছবিটি শুটিং হয়েছে বছর দেড়েক আগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT