চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে সবাই খুব ভালোবাসে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
‍মুমিনুল হক

‍মুমিনুল হক

বিকেএসপি থেকে: চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ব্যাটসম্যানদের পক্ষে যাচ্ছে। অধিকাংশ ম্যাচেই হচ্ছে বড় স্কোরের। মুশফিক-তামিম, মোসাদ্দেক-শান্তরা শুরুতেই নামের পাশে লিখিয়েছেন সেঞ্চুরি। দর্শকহীন মাঠে সেঞ্চুরির উদযাপন সেভাবে হয়নি। সেদিক থেকে ভাগ্যবান মুমিনুল হক। বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে এই বাঁহাতি যখন দেড়শল ঘর পেরিয়ে যাচ্ছেন, তখন মাঠের এককোণে তারকা দর্শকের জটলা। যাদের ভালোবাসায় মুগ্ধ মুমিনুল।

তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, হ্যামিল্টন মাসাকাদজা। আগের রাতের ঝোড়ো বৃষ্টিতে পাশের মাঠের উইকেট ভিজে যাওয়ায় রূপগঞ্জ ও কলাবাগানের ক্রিকেটাররা মুমিনুলের ব্যাটিং দেখেই বেশিরভাগ সময় কাটিয়েছেন।

দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিয়ে গলা ফাটিয়েছেন কলাবাগান অধিনায়ক আশরাফুল। শেষ পর্যন্ত খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান যেন ‍মুমিনুলই হতে পারেন সেটি চেয়েছিলেন সবাই। প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়া মুমিনুল অবশ্য অতদূর হাঁটতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যাটিংয়ে নেমে আউট হয়েছেন ৪২তম ওভারে। এরইমধ্যে করে ফেলেন ১২০ বলে ১৬ চার ও ৬ ছক্কায় নিজের ক্যারিয়ার সেরা ১৫২ রান।

সবার চাওয়া পূর্ণ করতে পারলেই ভাল লাগতো মুমিনুলের। তবে অন্য দলের ক্রিকেটারদের উৎসাহ পেয়ে খুব খুশি এই ক্রিকেটার। সবার কতটা ভালবাসা তার প্রতি সেটি বুঝতে পারলেন ঠিকই, ‘বাইরে থেকে নির্দেশনা আসছে শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে। পারলে নিজের জন্য ভালো হতো। এত গরমে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি, আউট হয়ে গেছি। তবে ভালো লেগেছে সবাই উৎসাহ দিচ্ছিল। সবাই খুব ভালোবাসে আমাকে। একটি অন্যরকম ভালোবাসা আমার প্রতি তাদের। এজন্য আমাকে উৎসাহ দিয়ে গেছে। এই উৎসাহ মাঠে কাজেও লেগেছে। ওনারা যখন সাপোর্ট করছিল, নিজের কাছেই ভাল লেগেছে। বাইরে খেয়াল করছিলাম, আশরাফুল ভাই বারবার বলছিল ২০০ করার জন্য। আমার মনে হয় ৫০ ওভার খেলতে পারলে হয়ে যেতে পারত।’

ডাবল সেঞ্চুরি করতে না পেরে আক্ষেপ নেই মুমিনুলের। দলের জয়ে অবদান রাখতে পেরেই খুশি তিনি। এই নিয়ে টানা চার ম্যাচ জিতল তার দল। মুমিনুল-নাসিরদের করা ৩০৭ রানের জবাবে দোলেশ্বর থামে ২৭২ রানে।

দলের জয় নিয়ে মুমিনুল বললেন, ‘আমি সন্তুষ্ট। কারণ টিমের জন্য কিছু করতে পেরেছি। শুরুতে আমাদের দুইটা উইকেট পড়ে গিয়েছিল। ওই পরিস্থিতিতে আমি ও নাসির দারুণভাবে দলকে ফিরিয়ে এনেছি। ভাল একটা জুটি হয়েছে। সবকিছু মিলিয়ে খুব ভাল লাগছে আমার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকামুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT