চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে ব্যবহার করা হয়েছে’-অনন্তকে বললেন হিরো আলম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
বিনোদন
A A

গেল মাসেই হিরো আলমকে নিয়ে সিনেমা করার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক, অভিনেতা অনন্ত জলিল। কিন্তু বৃহস্পতিবার হিরো আলমের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে সিনেমা থেকে তাকে বাদ দেয়ার কথা জানান অন্তত। এরপরেই নিজের বাদ পড়া নিয়ে ফেসবুক লাইভে হিরো আলম। 

হিরো আলমের পাল্টা অভিযোগ, তাকে ব্যবহার করেছেন অনন্ত জলিল। ফেসবুক লাইভে হিরো আলম বলেন, কারো সহযোগিতায় আমি হিরো আলম হইনি। আমি কিন্তু কখনো অনন্ত জলিল ভাইকে ফোন দেইনি। তিনিই আমাকে ফোন দিয়েছেন। আমাকে আপনার সিনেমা থেকে বাদ দিয়েছেন, কোনো দুঃখ নাই। তবে আপনাকে একটা কথা বলতে চাই যে, হিরো আলমকে সবাই ব্যবহার করে, আমার মনে হয় অনন্ত জলিল ভাইও আমাকে ব্যবহার করেছেন।

এরআগে সিনেমা থেকে হিরো আলমকে বাদ দেয়ার অন্যতম কারণ হিসেবে  অনন্ত বলেছিলেন, ‘সম্প্রতি হিরো আলমের কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন তাকে নিয়ে সিনেমা না বানানোর। সবসময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য।’ আর এসব কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত।

এমন অভিযোগের পাল্টা উত্তর দিয়ে হিরো আলম বলেন, মাঝখানে একদিন এফডিসিতে সাংবাদিকদের অনন্ত ভাই বললেন যে, ‘হিরো আলমের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আমি এগুলোতে কান দেই না।’ প্রশ্ন করে হিরো আলম বলেন- তাহলে আজকে কী এমন হলো, যা শুনে আমাকে বাদ দিলেন তিনি? হিরো আলমের দাবি, অন্যের কানকথা শুনেই অনন্ত এমন সিদ্ধান্ত নিয়েছেন।

কিছুটা অভিমান করে বিতর্কিত এই মডেল ও অভিনেতা বলেন, ছোট হোক, আমিতো নিজেই প্রযোজনা করি। আমাকে যদি কেউ সিনেমায় না নেয়, তাতে আমার দুঃখ নেই। এসময় তিনি আরো জানান, সামনে আরো নতুন দুটো ছবিতে কাজ করারও প্রস্তাব আছে।

এদিকে অনন্ত জলিলের সিনেমার জন্য সাইনিং মানি হিসেবে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন হিরো আলম। অনন্ত জলিল তার স্ট্যাটাসে জানিয়েছেন, যেহেতু তিনি সিনেমায় হিরো আলমকে নিতে পারছেন না, তাই সাইনিং মানিটাও ফেরত নেবেন না।

Reneta

তবে এই টাকা ফেরত দিবেন বলে ভিডিও লাইভে জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, সাইনিং মানি হিসেবে অনন্ত জলিল ভাইয়ের কাছ থেকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়েছিলো। তা অবশ্যই আমি ফেরত দিবো।

এসময় অনন্তকে উদ্দেশ করে হিরো আলম বলেন, আপনি মানুষকে দান করেন, ঠিকাছে। কিন্তু কী করে ভাবলেন হিরো আলম আপনার টাকা নিয়ে নেবে? টাকা অহংকার ভালো নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাইভলিড বিনোদনহিরো আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওসি বদলিতে ৬০ লাখ টাকা ঘুষ, পুলিশে তোলপাড়

পরবর্তী

ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি

পরবর্তী

ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি

করোনাভাইরাস

প্রবীণদের কোভিড-১৯ নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT