চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে ‘আইসোলেটেড’ করার জন্য এসব বলা হচ্ছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

সোমবার রাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের আত্মসম্মান থাকলে ডিজিএফআইএর দেয়া খবর প্রচারের জন্য তিনি পদত্যাগ করতেন। প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন মাহফুজ আনাম।  তাকে আইসোলেটেড (বিচ্ছিন্ন) করার জন্যই এসব বলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে মাহফুজ আনাম ওইসময়ের প্রেক্ষাপট তুলে ধরে জানিয়েছেন, ডিজিএফআইয়ের সরবরাহ করা যে সংবাদ ডেইলি স্টার ছেপেছিলো, সেই সময় ওই খবর অন্যরাও ছেপেছিলো।  এছাড়া ওইসব খবরের সত্যতা নিশ্চিত করতে টিভিতে রেকর্ডিং বাজিয়েও শোনানো হয়েছিলো বলেও জানান তিনি।  

তার উপরে অভিযোগ করার মাধ্যমে সৎ সাংবাদিকতার ওপর একটা বিরাট অন্যায় অভিযোগ আনা হচ্ছে বলেও মনে করেন মাহফুজ আনাম।

বিবিসি বাংলাকে তিনি বলেন, আমি মনে করেছিলাম যে স্বত:প্রণোদিতভাবে জনসমক্ষে ভুল স্বীকার করে আমি একটা দৃষ্টান্ত স্থাপন করছি। কিন্তু এর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে যেন ভুল স্বীকার করাটাও আমার একটা ভুল হয়েছে। এর ফলে দেখা যাবে সাংবাদিকরা নিজের ভুল স্বীকার করার আর কোনো রকম উৎসাহ পাবেন না।

এসময় মাহফুজ আনাম আরো বলেন, ওই খবরগুলো স্বাধীনভাবে যাচাই না করে ছাপানোর ফলে আমি যথাযথ সম্পাদকীয় বিবেচনাবোধের পরিচয় দিতে পারিনি – আমার এই আত্ম-উপলব্ধিমূলক মন্তব্য থেকে সাংবাদিকতার একটা বিরাট দুর্বল জায়গা উন্মোচিত হয়েছে। আমরা যে সেনা গোয়েন্দা সংস্থার চাপে থাকি- সেটা বেরিয়ে এসেছে। ভবিষ্যতে যেন পরিস্থিতি এদিকে না যায়- আলোচনাটা সেদিকে গেলে দেশের সাংবাদিকতা লাভবান হবে। এখনো তো আমরা র‌্যাবের ক্রসফায়ারে মৃত্যুর খবর ওরা যেভাবে দেয়- সেভাবেই ছেপে যাচ্ছি। এটা তো একটা বিরাট ইস্যু- যা গভীরভাবে দেখা দরকার।

মাহফুজ আনাম ডেইলি স্টারের আরো লেখার প্রসঙ্গ টেনে বলেন, মাত্র তিনটি রিপোর্ট নিয়ে কথা হচ্ছে। অথচ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল দু বছর, সেসময় ডেইলি স্টার প্রায় দুশো সম্পদকীয় লিখে নির্বাচন এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনামাহফুজ আনাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

এপ্রিল ২০, ২০২৬

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

‘যদিও ভূমিকাটা ভালো, কিন্তু পরিণতিটা ক্ষতিকর’

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামাক ব্যবহার কমাতে বাজেটে ৩ প্রস্তাব, রাজস্ব বাড়তে পারে ৮৫ হাজার কোটি

এপ্রিল ২০, ২০২৬

নাহিদের ৫ উইকেট, দারুণ জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT