চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা সবাই দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাবানরাই দুর্নীতি করে: অর্থমন্ত্রী

রোকসানা আমিনরোকসানা আমিন
১১:৩৮ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৭
অর্থনীতি
A A

‘আমরা সবাই দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাবানরাই দুর্নীতি করে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুদকের মিডিয়া সেন্টারে ‘হটলাইন ১০৬’ উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন।

এসময় অর্থমন্ত্রী আরো বলেন, সেবা প্রদানের ক্ষমতা যাদের হাতে তারাই দুর্নীতি করে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। তবে জনসাধারণকে সচেতন হতে হবে, তবেই দুর্নীতি কমে আসবে। আট থেকে দশ বছরের মধ্যে দুর্নীতি কমে যাবে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দেশ দুর্নীতিতে নিমজ্জিত। রক্ষকরা ভক্ষক হিসেবে কাজ করছে। এই অবস্থায় দুর্নীতির চিত্র পাল্টাতে হলে দুর্নীতির সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা জরুরি। এই উদ্দেশ্যেই এই জরুরি সেবার উদ্বোধন। এই কর্মসূচি দুর্নীতি প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করবে।

জনগণের কাছ থেকে সরাসরি দুর্নীতির অভিযোগ নেওয়ার জন্য ‘হটলাইন ১০৬’ চালু করার এ সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নম্বরে ফ্রি কল করা যাবে।

দুদক জানিয়েছে, হটলাইনে অভিযোগকারীর নাম, ঠিকানা বা পরিচয় কোনও অবস্থাতেই প্রকাশ করা হবে না। কমিশনের প্রধান কার্যালয়ের তিন তলায় হটলাইন সেন্টার স্থাপন করা হয়েছে।

হটলাইন-১০৬ পরিচালনার জন্য ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে কমিশন।

Reneta

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থমন্ত্রীদুদকহটলাইন ১০৬
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে এখনো মিলছে না রুপালি ইলিশ

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

মে ১৯, ২০২৬

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT