চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে আছি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুসস বৃহস্পতিবার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের মধ্যেই করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তর নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা তৃতীয় ধাপের প্রাথমিক স্তরে আছি। বর্ধিত সামাজিক গতিশীলতা এবং প্রমাণিত স্বাস্থ্যবিধিগুলোর অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারের সাথে ভারতীয় করোনার ধরন ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার, করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার বাড়ার সম্পর্ক রয়েছে।

ইউরোপ ও উত্তর আমেরিকাতে ভ্যাকসিন দেওয়ার হার বাড়িয়ে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যার যে ধারাবাহিক হ্রাস ঘটেছিল তা প্রত্যাহার করে তিনি নতুন করে বিপদাশঙ্কা প্রকাশ করেন।

টেড্রস বলেন, ভাইরাসটির এখন বিবর্তন চলছে। ফলে আরও বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে। বর্তমানে ১১১টিরও বেশি দেশে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং যদি এই ভ্যারিয়েন্ট কোনো দেশে নাও থেকে থাকে তাহলে এটাই হবে সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট।

গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ টানা চতুর্থ সপ্তাহের মতো ক্রমবর্ধমান দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের একটি ছাড়া সব ক্ষেত্রেই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। অবিচ্ছিন্নভাবে ১০ সপ্তাহের পরে মৃত্যুর ঘটনাও আবার বাড়ছে।

সংস্থাটির মতে, বিশ্বে দুই রকমভাবে করোনা নিয়ন্ত্রণ দেখা দিচ্ছে। একদল ভ্যাকসিন প্রদান করছে এবং অন্যদল ভাইরাসের দয়ার উপর নির্ভর করে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বেশি বেশি ভ্যাকসিন বিতরণ করতে হবে। সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশকে ভ্যাকসিন দিতে হবে, ২০২১ সালের শেষের মধ্যে ৪০ শতাংশকে এবং ২০২২ সালের মাঝামাঝিতে ৭০ শতাংশকে ভ্যাকসিন দিতে হবে।

Reneta

তবে ভ্যাকসিন একা এই মহামারী রোধ করতে পারবে না বলেও মন্তব্য তাদের। সেজন্য জনস্বাস্থ্য ও সামাজিক ব্যবস্থাগুলির ব্যবহার চালিয়ে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশুর হাট বন্ধসহ ৬ সুপারিশ পরামর্শক কমিটির

পরবর্তী

পাল্টে গেছে সড়ক ও নৌপথের চিত্র

পরবর্তী

পাল্টে গেছে সড়ক ও নৌপথের চিত্র

'বিচারালয় যেন বাণিজ্যালয়ে পরিণত না হয়'

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT