কর্মব্যস্ততায় এক সময়ের সবচেয়ে চেনা জায়গায় আড্ডা জমানো মানুষটির কাছেও কেমন অচেনা মনে প্রিয় প্রাঙ্গন। তবু এসব জায়গায় বহু বছর পর এক মুহুর্তের জন্য এসেও স্মৃতিকাতর হয় মানুষ।
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে বসা এক ছবি পোস্ট করে এরকই স্মৃতিচারণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ছবির ক্যাপশনে শাহরিয়ার লিখেছেন,‘আমরা ছিলাম অরুণদার (মধুর কেন্টিনের) সন্ধ্যার পরের কাস্টমার। আজকেও তাই!’









