চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা চাই দেশ বাঁচুক, শিক্ষা প্রতিষ্ঠানও চলুক’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৫:২২ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
আদালত
A A

জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা ও ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেওয়াসহ কয়েকটি অভিযোগে বন্ধ থাকা রাজধানীর লেকহেড গ্রামার স্কুল বিষয়ে শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা বলেছেন, ‘আমরা চাই দেশ বাঁচুক, শিক্ষা প্রতিষ্ঠানও চলুক।’

রোববার সকাল সাড়ে নয়টায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই স্কুলের বিষয়ে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন আদালতে দাখিল করেন। পরে আদালত বেলা সাড়ে ১১টায় এবিষয়ে শুনানির জন্য সময় নির্ধারণ করেন।

নির্ধারিত সময়ে আদালতে শুনানি শুরু হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আমরা গোয়েন্দা প্রতিবেদন পড়েছি। সিক্রেট এই প্রতিবেদনে আমরা গুরুতর অভিযোগের বিষয় দেখছি।

এ সময় স্কুলের পক্ষে থাকা আইনজীবীরা আদালতকে বলেন, মাই লর্ড। অভিযোগ কিছু থাকলে থাকতে পারে। কিন্তু স্কুলের ১১শ বাচ্চার কি হবে? তাদের ভবিষ্যত নষ্ট হতে পারে না। স্কুল বন্ধ থাকতে পারে না। যদি কারো বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমের অভিযোগ থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। যে কোন পদক্ষেপ নেয়া হোক। কিন্তু স্কুলতো বন্ধ হতে পারে না?

জবাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘আমরা চাই দেশ বাঁচুক, শিক্ষা প্রতিষ্ঠান চলুক।’

এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে হাইকোর্ট রায় স্থগিতের মেয়াদ আরো ১০ দিন বাড়িয়ে আদেশ দেন।

Reneta

এই আদেশের ফলে আরো ১০ দিন লেকহেড গ্রামার স্কুল বন্ধ থাকবে বলে জানান আইনজীবীরা।

একই সঙ্গে আদালত রাষ্ট্রপক্ষকে এই সময়ের মধ্যে লিভ টু আপিল করতে বলেন। পাশাপাশি লেকহেড গ্রামার স্কুলের বর্তমান মালিক, শিক্ষক ও স্টাফদের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না তাও তদন্ত করে আদালতকে জানাতে বলেন।

রোববার আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

লেকহেড গ্রামার স্কুল ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার নির্দেশ দিয়ে গত মঙ্গলবার এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

এরপর গত বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
সে আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

রাজধানীর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সকল কার্যক্রম বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি রিট করা হয়। স্কুলের নতুন মালিক ও ১২ জন অভিভাবক এই রিটগুলো করেন।

গত ৬ নভেম্বর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার স্কুল সিলগালা করে দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সালমা জাহান সাক্ষরিত চিঠিতে ঢাকা জেলা প্রশাসককে এই নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, এ প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন নেয়নি। এছাড়া প্রতিষ্ঠানটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত বলে চিঠিতে উল্লেখ করা হয়।

২০০৬ সালে ধানমন্ডি ৬/এ সড়কে প্রতিষ্ঠিত হয় লেকহেড গ্রামার স্কুল। গুলশানে এই স্কুলের আরও দু’টি শাখা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি কার্যক্রমধর্মীয় উগ্রবাদলেকহেড গ্রামার স্কুলহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT