চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা আরেকটু ভাল করতে পারতাম’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:১৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শ্রীলঙ্কা যেভাবে ব্যাট করে যাচ্ছে তাতে বাংলাদেশের করা ৫১৩ রান কমই মনে হচ্ছে। স্বাগতিকদের করা সংগ্রহ স্পর্শ করতে লঙ্কানদের চাই মাত্র ৯ রান, হাতে ৭ উইকেট। প্রথম ইনিংসে সফরকারীরা কত রানের লিড পায় সেটির উপর ম্যাচের গতিপথ মঞ্চস্থ হবে জহুর আহমেদের মরা পিচে।

ম্যাচের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে নির্বিষ বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের ব্যাটিং নিয়েও উঠল প্রশ্ন। রানটা আরও বাড়ানোর সুযোগ ছিল সেটি মানেন দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।

‘হয়ত আমরা সুযোগটা হাতছাড়া করেছি। প্রথমদিনে রানটা ৪ উইকেটে ৩৭৪ না থেকে ২ উইকেটে বা ৩ উইকেটে ৪৭৪ থাকতে পারত। শেষের দিকে একটা রান আউটের মূল্য দিতে হয়েছে, ভুল শট নির্বাচনও ছিল। না হলে হয়ত ৬০০, সোয়া ছয়শ’র মত করতে পারতাম আমরা। তাহলে হয়ত আরেকটু ভাল অবস্থানে থাকতাম।’

ব্যাটসম্যানরা যে নিবেদন দেখিয়ে পাঁচশ পেরোনো সংগ্রহ গড়েছেন তাতে লেটারমার্কস দেয়া চলে। মোটাদাগে বড় আক্ষেপের নাম তো বোলিংই। আগেরদিন শুরুতেই উইকেট তুলে সম্ভাবনা জাগানো বাংলাদেশ পরের ১৩৫ ওভারে লঙ্কানদের উইকেট ফেলতে পেরেছে মাত্র দুটি। সফরকারীদের দ্বিতীয় উইকেট জুটি ৩০৮ রানের। মোস্তাফিজের শিকার হয়ে ধনঞ্জয়া (১৭৩) ফেরায় ভাঙে জুটি। তৃতীয় উইকেটে জুটি ১০৭ রানের। আর চতুর্থ উইকেট জুটি অবিচ্ছিন্ন ৮৯ রানের। শ্রীলঙ্কার ইনিংসের এ তিনটি জুটিই বলেই দেয় ২২ গজে কতটা অসহায় ছিল স্বাগতিক বোলাররা।

খালেদ মাহমুদ মনে করেন জুটি বেধে বল করতে না পারাতেই এমন হয়েছে, ‘কিছু সময়ে আমরা অবশ্যই ভাল বোলিং করেছি। তবে টেস্ট ম্যাচে জুটি বেধে বোলিং করা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না কিছু সময় আমরা ভাল বোলিং করেছি। জুটি বেঁধে বোলিং ভাল ছিল না। পরিকল্পনা ছিল একদিক থেকে আমরা আক্রমণ করব, আরেকদিক থেকে রক্ষণাত্মক থাকব, সেটা হয়নি। আমরা খুব ভাল করিনি আসলে। খুব একটা সন্তুষ্ট নই আমি। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভাল। তারপরও আমরা আরেকটু ভাল করতে পারতাম।’

মূর্তিকারিগর

Reneta

বোলিং ব্যর্থতায় সাগরিকায় বাংলাদেশ যেন ফিরিয়ে আনছে ২০১৪ সালে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সবশেষ খেলা মিরপুর টেস্টকে। ওই ম্যাচে বাংলাদেশের করা ২৩২ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ৭৩০ রানে ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের সেই ইনিংসে অবদান রাখেন দলের সব ব্যাটসম্যানই। জয়াবর্ধনের অপরাজিত ডাবল সেঞ্চুরি (২০৩*), কুশল সিলভার ১৩৯, কিথুরুয়ান ভিথানাগের ১০৩, সাঙ্গাকারার ৭৫, অ্যাঞ্জেলো ম্যাথুজের ৮৬ ও করুনারত্নের ৫৩ রানে গড়া সাতশ পেরোনো সংগ্রহের ম্যাচে ইনিংস ব্যবধানে জেতে লঙ্কানরা।

চট্টগ্রাম টেস্টে ১৩৮ ওভার বল করে শ্রীলঙ্কার মাত্র তিনটি উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ। দলীয় রান পাঁচশ ছাড়িয়েছে। সাত উইকেট হাতে রেখ লঙ্কানরা পিছিয়ে মাত্র ৯ রানে। কুশল ১৯৬, ধনঞ্জয়া ১৭৩ করে ফিরে যাওয়ার পর হাল ধরেছেন রোশেন সিলভা ও অধিনায়ক চান্দিমাল। সিলভা সেঞ্চুরি (৮৭*) ও চান্দিমাল ফিফটির (৩৭*) আশা জিইয়ে রেখে দিন শেষ করেছেন। চার বছর আগের মিরপুর টেস্টে ফিরে যেতে না চাইলে চতুর্থ দিনে অন্যরূপ দেখাতে হবে বাংলাদেশকে। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং ও ভাগ্যকেও সঙ্গী করতে হবে স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের চ্যালেঞ্জ তো থাকছেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT