চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা আরও ভালো করতে পারতাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে বাংলাদেশ দল পেয়েছে অসাধারণ সাফল্য। ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজ জিতে ফিরেছে মাশরাফী-সাকিব-তামিমরা। আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলও পেয়েছে সাফল্য। ওয়ানডে সিরিজ ড্র করলেও টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে রোববার দেশে ফিরেছেন মুমিনুল-সৌম্যরা।

বিমানবন্দর থেকে দলের অধিকাংশ ক্রিকেটারই চলে যান যার যার বাসায়। কয়েকজন সোজা চলে আসেন মিরপুরের একাডেমি ভবনে। বাসায় ফেরার আগে দলের টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সফরের ভালো-মন্দ।

‘সফর খুব খারাপ হয়নি, তবে আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের হয়ত ওয়ানডে সিরিজটি জেতা উচিত ছিল। ওদের দলটি অনেক ভালো ছিল। অনেকেই জাতীয় দলের ছিল, অভিজ্ঞ ছিল। এরপরও আমার মনে হয় সবমিলিয়ে ভালোই হয়েছে।’

সোমবার সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে মিঠুনের ৮০ রানের দুর্দান্ত ইনিংসে ১৮৩ তাড়া করে ৬ উইকেটে জিতে সিরিজ জিতে নেয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে তিনটি ওয়ানডে ও ১৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা ২৭ বছর বয়সী এ ক্রিকেটার নিজের পারফরম্যান্স নিয়ে জানালেন সন্তুষ্টির কথাই।

‘অবশ্যই ভালো লেগেছে যে আমার অবদানে একটি ম্যাচ জিততে পেরেছি। সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল, সুতরাং আমাদের জেতাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ ওদের বিপক্ষে হারাটা আসলেই খারাপ হতো। তবে আমাদের মধ্যে বিশ্বাস ছিল। ওপরের সারির ব্যাটসম্যানদের রান করতে হবে, আমাদের পরিকল্পনাতে এমনটাই ছিল। আমি সেভাবেই চেষ্টা করেছি।’

Reneta

পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলতে তিন সপ্তাহ আয়ারল্যান্ডের মাটিতে কাটিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দেশটির ক্রিকেট অবকাঠামোয় মুগ্ধ হয়েছেন মিঠুন।

‘তাদের স্ট্র্যাকচার অনেক সুন্দর। ইংল্যান্ডের সাথে তাদের অনেক মিল আছে, সুবিধার দিক থেকে। যেকোনো ক্লাবের প্র্যাকটিস সুবিধা অনেক সুন্দর। ইনডোর, মেশিন, উইকেট এবং যেকোনো ক্লাবের সুযোগ সুবিধা সবই আন্তর্জাতিক মানের। আমি যতটুকু দেখেছি, ওদের স্ট্র্যাকচার শতভাগ ঠিক আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আয়ারল্যান্ডমোহাম্মদ মিঠুনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬

ভারী বর্ষণ ও পাহাড় ধসে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মৌসুমী ফল ও ফসল

জুলাই ২২, ২০২৬

আলীকদমে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই ২২, ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় ইমপ্রেস গ্রুপের কাজী সাখাওয়াত হোসেনের মৃত্যু

জুলাই ২২, ২০২৬

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT