চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা অন্য দেশের উৎসব ভিক্ষা করে পালন করছি: সোহেল রানা

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১২:৪৯ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

শক্তিমান অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা বলতে গেলে এখন চলচ্চিত্র অঙ্গন থেকে একেবারেই দূরে রয়েছেন। তবে দূরে থাকলেও ইন্ডাস্ট্রির মানুষগুলোকে ভুলে যাননি। তাদের বিপদে-অাপদে সবসময় বন্ধুর মতো পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। এসব কিছুর মধ্যেও বর্তমানে চলচ্চিত্র নিয়ে তার অনেকটা আক্ষেপ রয়েছে। সোহেল রানার মতে, এখন যেসব চলচ্চিত্র নির্মাণ হচ্ছে সেগুলো আসলে চলচ্চিত্র নয়।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাতকারে সিনেমায় মার্শাল আর্টের প্রবর্তক সোহেল রানা চলচ্চিত্র নিয়ে তার অভিমানের কথা জানান।

‘এপার ওপার’ খ্যাত এ অভিনেতা বলেন, ‘সত্যি কথা বলতে বাংলাদেশে কোনো সিনেমা নির্মাণ হচ্ছে না। যে সিনেমাগুলোকে বলা হচ্ছে ভালো সিনেমা সেগুলোর বেশিরভাগ যৌথ প্রযোজনার। এসব যৌথ প্রযোজনার সিনেমাগুলো সরকারি কোনো নীতিমালা মানছে না। নীতিমালা যদি না মেনেই থাকে তাহলে এটি যৌথ প্রযোজনার ছবি নয়  এবং বাংলাদেশি ছবিও নয়। তাহলে সেই ছবিগুলো নিয়ে আমাদের হৈ চৈ মাতামাতি করার কোনো প্রয়োজন নেই।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘ওরা এগারো জন’ সিনেমার প্রযোজক সোহেল রানা বলেন, ‘মা যদি তার সন্তানকে খুন করতে চায়, তাহলে সেই সন্তান বাঁচিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নেই। সেই কাজটি চলচ্চিত্রে হচ্ছে। বাংলাদেশে  সিনেমা রক্ষা করার একমাত্র জায়গা এফডিসি। এখানে ৪০ বছরে ৪৪ জন এমডি পরিবর্তন হয়েছে। যাদের মধ্যে একজনেরও ফিল্ম সম্পর্কে কোনো ধারণা নেই।’

শক্তিমান অভিনেতা সোহেল রানা

“ঠিক সেরকম মা যদি ভালো না হয়, তার বাচ্চাটা ভালো হবে কিভাবে। তাহলে ভালো চলচ্চিত্র কিভাবে নির্মাণ হবে। হ্যাঁ, বর্তমানে যে সিনেমাগুলো তৈরি হচ্ছে সেগুলো অনেকটা ব্যক্তিগত ক্ষমতায়, ব্যক্তি প্রচেষ্টা, কিছু মেধাবী নির্মাতার দক্ষতায়। সেসব সিনেমা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু বেশিরভাগ  নির্মাতা তাদের কাজগুলোকে ভালো বলতে পারছে না। তারাই সিনেমাকে দু’টি ভাগে ভাগ করে দিয়েছে। প্রথমটিকে  তারা বলছে ভালো সিনেমা, দ্বিতীয়কে বলছে বিকল্পধারার সিনেমা।”

তার দাবি, সমাজ বিকল্পধারায় চলছে তাই সিনেমাও বিকল্প পদ্ধতিতে নির্মাণ হচ্ছে। সংস্কৃতি থেকে শুরু করে সবকিছুই বিকল্প হয়ে গেছে।

Reneta

অনেকটা ক্ষোভের সঙ্গেই মার্শাল আর্টের এক সময়ের এ সুপার হিরো,  ‘বাংলাদেশ বারো মাসে তেরো পার্বণের দেশ। বাঙালি উৎসবগুলো এত বেশি শক্তিশালী যে অন্য দেশের উৎসবগুলো আমাদের পালন করার কোনো দরকার নেই। কিন্তু এখন দেখছি আমরা অন্য দেশের উৎসবগুলো ভিক্ষা করে পালন করছে। যেটি আমাদের সংস্কৃতির উপর আঘাত ফেলছে। এখনও সময় আছে নিজেদেরকে এসব বের আনতে হবে, তাহলেই দেশের চলচ্চিত্র বাঁচবে, সংস্কৃতিও বাঁচবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাসোহেল রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT